উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে?

আসাম রাজ্য উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। আসমকে উত্তর পূর্ব ভারতে শাংরিলাও বলা হয়। কোনো কোনো তথ্যমতে, পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। উত্তর-পূর্ব ভারত ভারতের এক ভৌগোলিক অঞ্চল ও প্রশাসনিক বিভাগ। এটি অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় ও সিকিম—এই আট রাজ্য নিয়ে গঠিত। এর মধ্যে প্রথম সাত রাজ্য “সপ্তভগিনী” … Read more

অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব কাকে বলে?

তীব্র বা উজ্জ্বল আলোতে ঘাসফড়িংয়ের চোখে কোনো দর্শনীয় বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তাকে অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব (aposition or mosaic image) বলে। উজ্জ্বল আলোতে আইরিস আবরণী ও রেটিনুলার আবরণী অবিচ্ছিন্নভাবে প্রসারিত হয়ে কর্নিয়াজেন কোষ ও ক্রিস্টালাইন কোন কোষগুলোকে সম্পূর্ণরূপে আবৃত করে। ফলে প্রতিটি ওমাটিডিয়াম পরস্পর হতে পৃথক হয়ে যায়। এ অবস্থায় দর্শনীয় বস্তুর কোনো বিন্দু থেকে … Read more

সুপারপজিশন প্রতিবিম্ব কাকে বলে?

মৃদু বা স্তিমিত আলোতে ঘাসফড়িংয়ের চোখে কোনো দর্শনীয় বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তাকে সুপারপজিশন প্রতিবিম্ব (super position image) বলে। মৃদু আলোতে রেটিনাল আবরণ ও আইরিস আবরণ সংকুচিত হয়ে যথাক্রমে ভিত্তি পর্দা ও কর্নিয়ার দিকে অপসারিত হয়। ফলে প্রতিটি ওমাটিডিয়ামের অধিকাংশ অংশ অনাবৃত হয়ে পড়ে। এ অবস্থায় দর্শনীয় বস্তুর কোনো বিন্দু থেকে আগত উলম্বিক রশ্মিগুলো নির্দিষ্ট ওমাটিডিয়ামের … Read more

হিমোলিম্ফ কি? হিমোলিম্ফের কাজ

হিমোলিম্ফ কি? হিমোগ্লোবিন না থাকায় ঘাসফড়িংয়ের রক্ত বর্ণহীন। রক্ত হিমোসিল নামক দেহগহ্বরের লসিকার সাথে মিশ্রিত অবস্থায় থাকে বলে ঘাসফড়িংয়ের রক্তকে হিমোলিম্ফ বলে।  হিমোলিম্ফ প্রধান দুটি উপাদান নিয়ে গঠিত। যেমন- রক্তরস ও রক্তকণিকা। হিমোলিম্ফের কাজ হিমোলিম্ফ খাদ্যসার, রেচন পদার্থ, হরমোন ও খনিজলবণ পরিবহন করে। এটি সামান্য কার্বনডাই-অক্সাইড বহন করে, এর হিমোসাইটগুলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বিভিন্ন প্রকার জীবাণু ভক্ষণ … Read more

ওয়েবার কাকে বলে?

দুটি সমান ও সমধর্মী চৌম্বক মেরু বায়ু বা শূন্য মাধ্যমে 1m ব্যবধানে থেকে একে অপরকে 1N বলে বিকর্ষণ করলে ঐ মেরুদ্বয়ের প্রত্যেককের শক্তিকে 1 ওয়েবার বলে।

আলোক কেন্দ্র লেন্সের ভিতরে না বাইরে থাকে?

আলোক কেন্দ্র লেন্সের ভিতরে অথবা বাইরে থাকতে পারে। উভোত্তল বা উত্তল এবং উভাবতল বা অবতল লেন্সের আলোক কেন্দ্র লেন্সের ভিতরে থাকে। সমতলোত্তল বা সমাবতল লেন্সের আলোক কেন্দ্র এর বক্রতলের মেরুতে থাকে। উত্তল – অবতল বা অবতল – উত্তল লেন্সের আলোক কেন্দ্র লেন্সের বাইরে অবতল পৃষ্ঠের দিকে থাকে।

আলোর বর্ণের উপর লেন্সের ফোকাস দূরত্ব নির্ভর করে কি? কিভাবে?

হ্যাঁ। আলোক বর্ণের উপর লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ভর করে। আবার লেন্সের ফোকাস দূরত্ব এর উপাদানের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে।  তাই, আলোর বর্ণের উপর লেন্সের ক্ষমতা বা ফোকাস দূরত্ব নির্ভর করে।

প্রিজমের ন্যূনতম বিচ্যুতি অবস্থান বলতে কি বুঝ?

কোন প্রিজম একটা নির্দিষ্ট অবস্থানে থাকলে আপতিত রশ্মি এমনভাবে প্রিজমের উপর পড়ে যেন বিচ্যুতি কোণ ন্যূনতম হয়। প্রিজমের এই অবস্থানকে ন্যূনতম বিচ্যুতি অবস্থান বলে।

error: Content is protected !!