রাষ্ট্রবিজ্ঞান কি অর্থে বিজ্ঞান?

পদার্থ বা রসায়নবিদ্যা যে অর্থে নিখুঁত বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সে অর্থে সম্পূর্ণ বিজ্ঞান নয়। রাষ্ট্রবিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞানের স্বরূপ ও উপাদান এক নয়। একজন প্রাকৃতিক বিজ্ঞানীর গবেষণার বিষয়বস্তু হল কোন বস্তু বা পদার্থ। কিন্তু একজন রাষ্ট্রবিজ্ঞানীর অনুসন্ধানের প্রধান বিষয়বস্তু হল সমাজবদ্ধ মানুষ ও রাষ্ট্র। দেশ-কাল-পাত্র ভেদে মানুষের চিন্তা-ভাবনা, আবেগ, প্রবণতা ও নৈতিকতা ভিন্নতর হয়ে থাকে। মানুষের … Read more

টিস্যু কাকে বলে? তন্ত্র কাকে বলে? টিস্যুতত্ত্ব কাকে বলে?

বহুকোষী প্রাণিদেহে অনেক কোষ একত্রে কোনো বিশেষ কাজে নিয়োজিত থাকে। একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছুসংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে ঐ কোষগুলো সমষ্টিগতভাবে টিস্যু (Tissue) বা তন্ত্র তৈরি করে। একটি টিস্যুর কোষগুলোর উৎপত্তি, কাজ এবং গঠন একই ধরনের হয়। টিস্যু নিয়ে আলোচনাকে টিস্যুতত্ত্ব (Histology) বলে। কোষ … Read more

পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে?

দুটি আধানের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্বে শূন্যস্থানে যে বল ক্রিয়া করে আর ঐ দুই আধানের মধ্যে একই দূরত্বে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে যে বল ক্রিয়া করে তাদের অনুপাত ঐ মাধ্যমের জন্য ধ্রুব সংখ্যা হয়। এ ধ্রুব সংখ্যাকে ঐ মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুুতিক ধ্রুবক (dielectric constant) বলা হয়। একে K দ্বারা প্রকাশ করা হয়।

পৃথিবীর বিভব শূন্য কেন?

পৃথিবী একটি তড়িৎ পরিবাহী। কোনো আহিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুটি নিস্তড়িত হয়। ধনাত্মকভাবে আহিত বস্তুকে ভূ-সংযুক্ত করলে পৃথিবী থেকে ইলেকট্রন এসে বস্তুকে নিস্তড়িত করে। আর ঋণাত্মকভাবে আহিত বস্তুকে পৃথিবীর সাথে সংযুক্ত করলে বস্তু থেকে ইলেকট্রন ভূমিতে প্রবাহিত হয়, ফলে বস্তুটি নিস্তড়িত হয়। পৃথিবী এত বিরাট যে, এতে আধান যোগ-বিয়োগ করলে এর বিভবের পরিবর্তন … Read more

তড়িৎ ক্ষেত্র কাকে বলে?

একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে অর্থাৎ অন্য কোনো আহিত বস্তু আনা হলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে সেই অঞ্চলকে ঐ আহিত বস্তুর তড়িৎ বলক্ষেত্র বা তড়িৎক্ষেত্র বলে। তাত্ত্বিকভাবে একটি আহিত বস্তুর তড়িৎক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত।

অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ (The Important Ideas of Economics)

অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ অর্থনীতি সম্পর্কে সম্যক ধারণা অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি। সম্পদ ও দ্রব্যের সংজ্ঞা ও এর শ্রেণি বিভাগ, সুযোগ ব্যয় ও নির্বাচন, আয়, সঞ্চয়, বিনিয়োগ, অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক কার্যাবলি এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের কর্মকাণ্ড এ অধ্যায়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। অর্থনীতির মূল আলোচনায় যাওয়ার আগে এ ধারণাগুলো অর্থনীতিকে বুঝতে সহায়ক হবে। … Read more

error: Content is protected !!