গড় বেগ কাকে বলে?

গড় বেগ কাকে বলে? গড় বেগ (Average Speed) হল মোট দূরত্ব (Distance) এবং মোট সময় (Time) এর অনুপাত। অর্থাৎ, একটি বস্তু যে সময়ের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, সেই সময়ের উপর ভিত্তি করে গড় বেগ নির্ধারিত হয়। গড় বেগ=মোট দূরত্ব ÷ মোট সময় ধরুন, যদি একটি গাড়ি ১০০ কিলোমিটার পথ ২ ঘণ্টায় অতিক্রম করে, তাহলে তার গড় … Read more

পর্যায়কাল বাড়লে কৌণিক বেগ হ্রাস পায় কেন?

আমরা জানি, পর্যায়কাল ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক হলো এরা একে অপরের ব্যস্তানুপাতিক। কাজেই, পর্যায়কাল বাড়লে কৌণিক বেগ হ্রাস পায়। আবার, কৌণিক বেগ বাড়লে বিপরীতভাবে পর্যায়কাল হ্রাস পায়। গাণিতিকভাবে পর্যায়কাল ও কৌণিক বেগের সম্পর্কটি হলো- ω = 2π∕T যেহেতু পর্যায়কাল ও কৌণিক বেগ পরস্পরের ব্যস্তানুপাতিক, তাই পযায়কাল বাড়লে কৌণিক বেগ হ্রাস পায়।

কাচে গুলি করলে ছিদ্র হয় কিন্তু ঢিল ছুঁড়লে কাচ চূর্ণবিচূর্ণ হয়

আমরা জানি, A ক্ষেত্রফলের উপর F বল প্রযুক্ত হলে উৎপন্ন চাপ, P = F/A. অর্থাৎ বলের মান যত বেশি হবে এবং ক্ষেত্রফল যত কম হবে প্রযুক্ত চাপের পরিমাণ তত বেশি হবে। বন্দুকের গুলির আকার ছোট এবং এটি অনেক গতিশক্তি নিয়ে কাচের উপর বল প্রয়োগ করে। ফলে কাচের অনেক কম ক্ষেত্রফলের উপর অধিক বল প্রযুক্ত হয়। … Read more

ব্যাংকের তারল্য নীতি কাকে বলে?

তারল্য বলতে চাইবামাত্র নগদ অর্থ পরিশোধের ক্ষমতা বা সম্পদের নগদ অর্থে রূপান্তরকে বোঝায়। ব্যাংক ব্যবসায়ে তারল্য সংরক্ষণ করাকে ব্যাংকের তারল্য নীতি বলে।

দেউলিয়া কাকে বলে?

দেউলিয়া আইন অনুযায়ী পাওনা পরিশোধে ব্যর্থতার দায়ে আদালত কর্তৃক দেউলিয়া বলে ঘোষিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেউলিয়া বলে।

আধুনিক ব্যাংক ব্যবস্থার পূর্বসূরী কারা?

আধুনিক ব্যাংক ব্যবস্থার পূর্বসূরী হলো স্বর্ণকার, ব্যবসায়ী মহাজন। ব্যাংক ব্যবস্থার উন্নয়নে স্বর্ণকারগণ ব্যাপক অবদান রাখে। অর্থ উত্তোলনের জন্য তারাই প্রচলন করেছিল উত্তোলন চিঠি। ব্যবসায়ীগণ বিভিন্ন ব্যাংক দলিলের প্রচলন করে। মহাজন, অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও ঋণদানের মাধ্যমে ব্যাংক ব্যবসায়ে ব্যাপক অবদান রেখেছিল।

গ্রুপ ব্যাংক কাকে বলে?

যে ব্যাংক ব্যবস্থায় কোনো একটি আর্থিক প্রতিষ্ঠান একই ধরনের কতকগুলো ছোট ব্যাংক গঠন করে বা একাধিক ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণভার গ্রহণ করে সমন্বিত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে গ্রুপ ব্যাংক বলে।

ই-ব্যাংকিং কাকে বলে?

ব্যাংকিং সেবা সুবিধা প্রদানের আধুনিক কৌশল উন্নততর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকেই ই-ব্যাংকিং বলে। ATM, ডেবিটকার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, POS, SCH, CHEPS ইত্যাদি সুবিধাগুলো ই-ব্যাংকিং এর মাধ্যমে পাওয়া যায়।

error: Content is protected !!