EDGE কি?

এটি Enhanced GPRS (EGPRS), or IMT Single Carrier (IMT-SC), or Enhanced Data rates for Global Evolution নামেও পরিচিত। EDGE প্রাক 3G (2.75G) রেডিও হিসেবে বিবেচিত হয়। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে প্রাথমিকভাবে Cingular কর্তৃক আর্বিভূত হয়ে GSM নেটওয়ার্কের উপর EDGE বিস্তার লাভ করে।

টিকা বা ভ্যাকসিন কাকে বলে?

যখন কোনো অণুজীব বা অণুজীবঘটিত পদার্থ শরীরে ঢুকিয়ে অনাক্রম্যতা জাগিয়ে তোলা হয় তখন তাকে টিকা বা ভ্যাকসিন বলে। যে জৈব রাসায়নিক যৌগ যা অ্যান্টিবডি তৈরী হওয়ার প্রক্রিয়াকে উত্তেজিত করে দেহে কোন একটি রোগের জন্য প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা জন্মাতে সাহায্য করে তাকে টিকা বা ভ্যাকসিন বলে। কোনো রোগের টিকা হলো কেবলমাত্র সেই নির্দিষ্ট রোগটির বিরুদ্ধে … Read more

আসমানি কিতাব কাকে বলে?

কিতাব শব্দের সহজ অর্থ পুস্তক বা গ্রন্থ। সহজ কথায়, যে মহান গ্রন্থে আল্লাহর বাণী লিপিবদ্ধ আছে তাকে আসমানি কিতাব বলে। অর্থাৎ নবি – রাসুলগণ যাতে সঠিকভাবে তাঁদের দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য তাঁদের কাছে ওহি বা আল্লাহর বাণী আসত। এ বাণীসমূহের সমষ্টি আসমানি কিতাব নামে অভিহিত। যেমন – পবিত্র কুরআন মজিদ।

উল্কা কাকে বলে? উল্কা কি নক্ষত্র? উল্কা কেন জ্বলে ওঠে?

উল্কা কাকে বলে? অনেক সময় আকাশে ছোট আগুনের গোলা ছুটে যেতে দেখা যায়। মনে হয় যেন একটি তারা একস্থান থেকে অন্যস্থানে যাচ্ছে। এরা আসলে নক্ষত্র বা তারা নয়। এদের বলা হয় উল্কা। অতিক্ষুদ্র গ্রহগত শিলা খণ্ড যখন পৃথিবীর কাছাকাছি এসে গেলে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে প্রবল বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে বায়ুর সাথে সংঘর্ষের ফলে উত্তপ্ত হয়ে জ্বলে … Read more

নিফাক একটি জঘন্য পাপ কেন?

অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করাই হলো নিফাক। নিফাক একটি মারাত্মক পাপ। এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়। এর ফলে মানুষ মিথ্যাচারে অভ্যস্ত হয়ে পড়ে। আল্লাহ তায়ালা বলেন, “আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা নিঃসন্দেহে মিথ্যাচারী।”

নেবুলা বা নীহারিকা কাকে বলে?

জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা নক্ষত্রের জন্ম মহাকাশে ভাসমান বিশাল বিশাল গ্যাস পিণ্ড থেকে। এই গ্যাস পিণ্ডগুলোকে বলা হয় নীহারিকা বা নেবুলা।

শরিয়ত কাকে বলে?

শরিয়ত শব্দটি আরবি। শাব্দিক অর্থ জীবন চলার পথ, জীবন ব্যবস্থা, বিধিবিধান ইত্যাদি। আর ব্যবহারিক অর্থ হলো এমন সুদৃঢ় সরলপথ, যে পথে চললে মানুষ হিদায়েত ও সুষ্ঠু কর্মপথ লাভ করতে পারে। পরিভাষায় আল্লাহ ও তাঁর রাসুল (স.) মানুষের কল্যাণের জন্য ইসলামের বিধিবিধান জারি করেছেন, এ বিধিবিধানকেই বলা হয় শরিয়ত।

error: Content is protected !!