টাইট্রেশন প্রক্রিয়া বলতে কি বুঝ?

কোনো নির্দেশক ব্যবহার করে একটি জানা ঘনমাত্রার দ্রবণেল সাহায্যে অপর একটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের প্রক্রিয়াকে টাইট্রেশন প্রক্রিয়া বলে।

অম্ল ক্ষারক নির্দেশক কী?

অম্ল ক্ষারক টাইট্রেশনের সময় তুল্যতা বিন্দু নির্ণয়ের জন্য কিছু যৌগ ব্যবহৃত হয় যারা নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে প্রশমনের শেষ বিন্দু নির্দেশ করে। তাদেরকে অম্ল ক্ষারক নির্দেশক বলে।

লা-শাতেলিয়ার নীতিটি লিখ।

যে সকল নিয়ামকের উপর সাম্যাবস্থা নির্ভরশীল, তাদের যে কোনো একটি পরিবর্তন ঘটলে সাম্যাবস্থা এমনভাবে ডানে বা বামে স্থানান্তরিত হয় যাতে ঐ নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।

লা-শাতেলিয়ারের নীতি কী?

কোনো উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালে যদি ঐ অবস্থার একটি নিয়ামক যেমন- তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান ডানে বা বামে এমনভাবে পরিবর্তিত হবে, যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।

রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে?

যখন কোনো উভমুখী বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়ার গতিবেগ বিপরীতমুখী বিক্রিয়ার গতিবেগের সমান হয় তখন সে অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। রাসায়নিক সাম্যাবস্থা হল রাসায়নিক প্রক্রিয়ার এমন একটি পরিস্থিতি যাতে বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণের মাত্রা অপরিবর্তিত থাকে। সাধারণত এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন সম্মুখ বিক্রিয়ার গতিবেগ, পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগের সমান থাকে। এ অবস্থায় সম্মুখ ও পশ্চাৎ বিক্রিয়ার হার … Read more

প্রিজারভেটিভস কি?

যে সব পদার্থ খাদ্যের সাথে পরিমিত পরিমাণে মিশিয়ে খাদ্যকে বিভিন্ন অণুজীব এর আক্রমণ থেকে রক্ষা করা যায় তাদেরকে প্রিজারভেটিভস বলে। প্রিজারভেটিভস হলো প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে প্রাপ্ত কোন পদার্থ যা খাদ্য, ফার্মাসিউটিকল, রং, কাঠ ইত্যাদিতে যোগ করা হয়। ফলে অণুজীব কর্তৃক এদের বিয়োজন অথবা যেকোন ধরনের অনাকাংখিত রাসায়নিক পরিবর্তন আর ঘটাতে পারে না। ফলে খাদ্য … Read more

ইমবাইবিশন কাকে বলে? ইমবাইবিশনের বৈশিষ্ট্য

ইমবাইবিশন (Imbitition) কাকে বলে? কলয়েডধর্মী পানি গ্রাহী পদার্থের সরাসরি পানি শোষণের প্রক্রিয়াই হলো ইমবাইবিশন। উদ্ভিদের শুকনো বীজ, কাঠ, কাপড় ইত্যাদি পানির সংস্পর্শে আসলে এগুলো পানি শোষণ করে। শুকনো বস্তুর এ ধরনের পানি শোষণ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলা হয়। সেলুলোজ, পেকটিন, প্রোটোপ্লাজমের প্রোটিন এবং উদ্ভিদ কোষের অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের ইমবাইবিশন প্রক্রিয়ায় প্রচুর পানি শোষণের ক্ষমতা রয়েছে। … Read more

জিএমও কি?

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে DNA-এর কাঙ্খিত অংশ স্থানান্তর করে সৃষ্ট নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব-ই হলো GMO বা জিএমও।

error: Content is protected !!