বাস্তব বা অনাদর্শ গ্যাস কাকে বলে?

বাস্তব গ্যাস কাকে বলে? বাস্তবে যে সব গ্যাস পাওয়া যায়, তাদেরকে বাস্তব গ্যাস বলা হয়। বাস্তব গ্যাসসমূহ সকল তাপমাত্রা ও চাপে PV = nRT সমীকরণ মেনে চলে না। বাস্তব গ্যাসকে অনাদর্শ গ্যাসও বলা হয়। যেমন: H2, O2, N2 প্রভৃতি। বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য ১. বাস্তব গ্যাসগুলো পুরোপুরিভাবে PV = nRT সমীকরণ মেনে চলে না। ২. নিম্নচাপে যেমন … Read more

প্রকৃতি ও সমাজ অনুসন্ধান

এই শিখন অভিজ্ঞতায় আমরা প্রথমে নিজ এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করব। এরপর দুটো ভিন্ন ভূ-প্রকৃতি ও সামাজিক বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্ণয় করে বিশ্লেষণ করব। প্রেক্ষাপট দুটোর উপর প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব চিহ্নিত করব। বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধান করার পদ্ধতি সম্পর্কে জানব। এরপর আমরা নিজ এলাকার ইতিহাস ও … Read more

জামানত কাকে বলে?

ঋণ গ্রহণের জন্য জামানত প্রদান করা আবশ্যক। ঋণ গ্রহণের সময় ঋণ প্রদানকারীকে নিশ্চয়তা প্রদানের জন্য যে সম্পদ বা দলিল গচ্ছিত রাখা হয় তাকে জামানত বলা হয়।

বাণিজ্যিক ব্যাংকগুলো কিভাবে প্রদত্ত ঋণের সুদ ধার্য করে?

বাণিজ্যিক  ব্যাংকগুলো সাধারণ জামাতের বিপরীতে মধ্যম মেয়াদের জন্য ঋণ প্রদান করে থাকে। ঋণ প্রদানের পূর্বে বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক দ্বারা নির্ধারিত সুদের হার ও ঋণের চাহিদা বিচার-বিশ্লেষণ করে প্রদত্ত ঋণের সুদ ধার্য করে।

প্রতিষ্ঠানের অর্থায়নে মজুদপণ্য কিভাবে ব্যবহার করা হয়?

প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদি অর্থসংস্থানের জন্য মজুদপণ্য ব্যবহার করা যায়। যেকোনো প্রতিষ্ঠান তার সাময়িক আর্থিক সংকট নিরসনের জন্য কোনো স্বনামধন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে তার মজুদপণ্য জামানত বা বন্ধক রেখে ঋণ গ্রহণ করতে পারে। এ ধরনের অর্থসংস্থানের ক্ষেত্রে ঋণের অর্থ ফেরত না দেয়া পর্যন্ত মজুদপণ্যের ওপর ঋণদাতার নিয়ন্ত্রণ ও অধিকার বজায় থাকে।

দীর্ঘমেয়াদি অর্থায়নের দুইটি বৈশিষ্ট্য লিখ।

দীর্ঘ মেয়াদী অর্থায়নের দুইটি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো: ১. দীর্ঘমেয়াদি অর্থায়নে স্থায়ী সম্পদ ক্রয়ের জন্য বড় আকারের তহবিল সংগ্রহ করতে হয়। ২. ঋণের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন করা হলে চুক্তি মোতাবেক তা পরিশোধ করতে হয়।

অবণ্টিত মুনাফা বলতে কী বোঝ?

একটি আর্থিক বছরে কোম্পানি যে পরিমাণ নিট মুনাফা অর্জন করে কোম্পানি চাইলে তার সম্পূর্ণ অংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করতে পারে অথবা কিছু অংশ বণ্টন করে অবশিষ্ট অংশ জমা রাখতে পারে অথবা সম্পূর্ণ অংশ জমা রেখে কারবারে বিনিয়োগ করতে পারে। নিট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টন না করে কারবারে বিনিয়োগ করা হয় তাকে অবণ্টিত … Read more

খাদ্যের প্রয়োজনীয়তা ও শ্রেণিবিভাগ

খাদ্য কাকে বলে? যেসব জৈব উপাদান জীবের দেহ গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় তাদের খাদ্য বলে। খাদ্যের প্রয়োজনীয়তা খাদ্যদ্রব্য আমাদের দেহের প্রধানত তিনটি প্রয়োজন সাধন করে থাকে। অর্থাৎ মানবদেহে খাদ্যের কাজ প্রধানত তিনটি। যথা: ১. দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধন ২. দেহে তাপ ও শক্তি উৎপাদন ৩. দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। … Read more

error: Content is protected !!