প্রাক্ষোভিক বুদ্ধি কি?

John D Mayer এবং Peter Salovey এর মতে, প্রাক্ষোভিক বুদ্ধি হলো চারটি ক্ষেত্রে প্রক্ষোভসহ যুক্তি প্রদর্শন করার ক্ষমতা। যেমন – প্রক্ষোভ প্রত্যক্ষণ করা, চিন্তার সঙ্গে সমন্বয় করা, প্রক্ষোভকে বোঝা এবং নিয়ন্ত্রণ করা।

অরবিটাল সংকরণ কী?

বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোগ্যতা স্তরের বিভিন্ন অরবিটালসমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে পরে সমশক্তির অরবিটাল সৃষ্টি করার প্রক্রিয়াকে অরবিটাল সমূহের সংকরণ বলা হয়।

শ্রেণিবিন্যাস কাকে বলে? শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য, শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা

শ্রেণিবিন্যাস কাকে বলে? পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবনকে বিভিন্ন দলে বিভক্ত করাকে বলা হয় শ্রেণিবিন্যাস। আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের চার লক্ষ ও প্রাণীর প্রায় তের লক্ষ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে। তবে এ সংখ্যা চূড়ান্ত নয়, কেননা প্রায় প্রতিদিনই আরও নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে। অনমুান করা হয় যে, ভবিষ্যতে সব … Read more

একটি পরমাণুতে ইলেকট্রনের স্থায়ী শক্তিস্তর বলতে কী বুঝ?

নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান ইলেকট্রন নির্দিষ্ট শক্তিসহ একটি স্থায়ী বৃত্তাকার কক্ষপথে অবস্থান করার সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এই কক্ষপথগুলোকে ইলেকট্রনের স্থায়ী শক্তিস্তর বলে। এই স্থায়ী শক্তিস্তরগুলোর সব সময় একটি নির্দিষ্ট মান থাকে এবং ইহা n এর মান দ্বারা নির্ণীত হয়।

পানি ভর্তি বালতি উলম্ব তলে ঘুরতে থাকলে তার পানি পড়ে যায় না কেন?

পানি ভর্তি বালতি উলম্ব তলে ঘুরাতে থাকলে উহার পানি পড়ে যায় না। কারণ বালতির ঘূর্ণনের কারণে উহাতে রক্ষিত পানির উপর কেন্দ্রমুখী বলের প্রতিক্রিয়া বল ক্রিয়া করে, যা পানিকে তার ওজনের বিরুদ্ধে ঊর্ধ্বদিকে টেনে রাখে। কাজেই বালতি সম্পূর্ণ উপুড় হওয়া সত্ত্বেও পানি পড়ে না।

আধানের নিত্যতা কি?

আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো প্রক্রিয়ায় আধানকে স্থানান্তরিত করা যায় কিন্তু কোনো নতুন আধান সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না। যেমন- কাচদণ্ডকে যদি রেমমি কাপড় দ্বারা ঘর্ষণ করা হয় তখন কাচদণ্ড ধনাত্মক চার্জে চার্জিত হয় অর্থাৎ কাচদণ্ডে ইলেকট্রনের ঘাটতি ঘটে। রেশমি কাপড় ঋণাত্মক চার্জে চার্জিত হয়, অর্থাৎ রেশমি কাপড়ে ইলেকট্রনের … Read more

ছাদেকুল ওয়াদ কাকে এবং কেন বলা হয়?

অঙ্গীকার বা ওয়াদা পালন করার কারণে হযরত ইসমাইল (আ.) কে ছাদেকুল ওয়াদ বলা হয়।হযরত ইসমাইল (আ.) ছিলেন ধৈর্যশীল ও পিতাভক্ত। আল্লাহ তাঁকে ছাদেকুল ওয়াদ (অঙ্গীকার পালনকারী) উপাধি দেন। বর্ণিত আছে তিনি অঙ্গীকার করেছেন, অমুক স্থানে তার জন্য অপেক্ষা করবেন। লোকটির কথা অনুযায়ী সে স্থানে না আসলেও তিনি তাঁর জন্য তিন দিন পর্যন্ত অপেক্ষা করেন। এজন্য … Read more

error: Content is protected !!