মানবিক মূল্যবোধের উপকারিতা কি?

মানবিক বলতে মানব সম্বন্ধীয় বোঝায়। অর্থাৎ যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলি হওয়ার যোগ্য তাই মানবিক মূল্যবোধ। মানবিক মূল্যবোধ ব্যক্তি বা সমাজ জীবনে তৈরি হলে সে জীবনে বিশৃঙ্খলা দূর হয় এবং সুন্দর ও সুখী জীবন লাভ হয়।

আমরা তাওহিদে বিশ্বাস করবো কেন?

ইমানের প্রথম কথা হলো আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস। আর আল্লাহর প্রতি বিশ্বাসের মূলকথা হলো তাওহিদ বা আল্লাহর একত্বে বিশ্বাস। ইসলামের সকল বিধান এবং সকল শিক্ষাই তাওহিদে বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। এ কারণে আমরা তাওহিদে বিশ্বাস করবো। আমরা আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় বলে জানবো এবং বিশ্বাস করবো। আর একমাত্র তাঁরই ইবাদত করবো।

ইসলামের মূল ভিত্তি কি?

আকাইদ হলো ইসলামের মূল ভিত্তি। ইসলামের মূল ভিত্তি হলো এক আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং তাঁর প্রেরিত সকল নবী-রাসুলের প্রতি সম্পূর্ণ আনুগত্য। একে তাওহিদ বলা হয়। তাওহিদের উপর দাঁড়িয়েই গড়ে উঠেছে ইসলামের সমস্ত বিশ্বাস ও আচার-অনুষ্ঠান। ইসলামের মূল ভিত্তিকে আরও স্পষ্টভাবে বুঝতে হলে, ইসলামের পাঁচটি স্তম্ভ সম্পর্কে জানা জরুরি: ইসলামের মূল ভিত্তির গুরুত্ব

শরিয়তের পরিভাষায় তাওহিদ কি?

ইসলামি শরিয়তের পরিভাষায় একমাত্র আল্লাহ তায়ালাকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা এবং ইবাদতের মালিক একক সত্তা হিসেবে বিশ্বাস করা ও মেনে নেওয়াকেই তাওহিদ বলে।

পরম প্রতিসরাঙ্ক কাকে বলে?

আলোক রশ্মি শূন্য মাধ্যম হতে অন্য কোনো মাধ্যমে প্রতিসৃত হলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে শূন্য মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে।

জুল-থমসন প্রভাব কাকে বলে?

উচ্চ চাপে আবদ্ধ গ্যাসীয় অণুসমূহকে যদি হঠাৎ নিম্নচাপ বিশিষ্ট বড় পাত্রে সম্প্রসারিত হতে দেয়া হয় তাহলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। এ প্রক্রিয়াকে জুল-থমসন প্রভাব বলে। এভাবে অনেক গ্যাসের তাপমাত্রা হ্রাস পেলেও H2 ও He গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা হ্রাসের পরিবর্তে বৃদ্ধি পায়।

জুলের সূত্র

জুলের তিনটি সূত্র প্রথম সূত্র – প্রবাহের সূত্রঃপরিবাহীর রোধ (R) এবং প্রবাহকাল (t) অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহের ফলে উদ্ভূত তাপ (H) প্রবাহের (I) বর্গের সমানুপাতিক। অর্থাৎ H∞t2 যখন I ও t ধ্রুব।  দ্বিতীয় সূত্র – রোধের সূত্রঃপ্রবাহ (I) এবং প্রবাহকাল t অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহের ফলে উদ্ভূত তাপ (H)  পরিবাহীর রোধের (R) সমানুপাতিক হয়। অর্থাৎ H∞R , যখন I ও t … Read more

error: Content is protected !!