ইমবাইবিশন কাকে বলে?

কলয়েড জাতীয় শুকনা বা আধাশুকনা পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে বলা হয় ইমবাইবিশন। কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম কলয়েডধর্মী হওয়ায় ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়। এ ছাড়া অঙ্কুরোদগমের পূর্বে শুষ্ক বীজ ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়।

উৎপাদন ব্যবস্থাপনা কাকে বলে?

কোন ব্যক্তি বা ব্যবস্থাপক কর্তৃক উৎপাদনের সাথে জড়িত সকল কাজ পরিচালনা করাই হলো উৎপাদন ব্যবস্থাপনা। কাঁচামালকে পরিণত পণ্যে রূপান্তর করার কার্যাবলির পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াই হলো উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন কার্যক্রম সম্পাদনের জন্য একজন উৎপাদন ব্যবস্থাপককে যে কাজগুলো সম্পাদন করতে হয় তাদের অন্যতম হলো- পণ্য নকশাকরণ, উৎপাদন পরিকল্পনা প্রণয়ন, পূর্বানুমান, কার্য … Read more

টেস্ট ক্রস কাকে বলে?

টেস্ট ক্রস কাকে বলে? কোনো জীব হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য ঐ জীবের সাথে একই বৈশিষ্ট্যের জিন উপাদান বিশিষ্ট প্রচ্ছন্ন অ্যালীল বহনকারী আরেকটি জীবের ক্রসকে টেস্ট ক্রস বলে।  যেমন – AABB x aabb = AaBb(F1) অথবা AaBb x aabb টেস্ট ক্রস মাত্রেই ব্যাক ক্রস কেন? ব্যাক ক্রসে যখন প্রচ্ছন্ন জীব ব্যবহৃত হয় কেবল তখনই সেই … Read more

হিজরত কাকে বলে?

হিজরত বলতে দেশত্যাগ বা মাতৃভূমি ত্যাগ করাকে বোঝায়।হিজরত অর্থ ত্যাগ করা, ছিন্ন করা। ইসলামি পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভ বা ধর্মের নিরাপত্তার জন্য বাসভূমি ত্যাগ করে অন্যত্র গমন করা। সত্য ও ন্যায়ের জন্য স্বদেশ পরিত্যাগ করে আশ্রয় গ্রহণের উদ্দেশ্যে অন্য কোনো দেশে গমন করাকে হিজরত বলে।

নামকরণ কাকে বলে?

কোনো বিশেষ প্রাণীকে চিহ্নিত করার উদ্দেশ্যে শ্রেণিবিন্যাসের যে সকল নিয়ম-কানুন ও পদ্ধতি অনুসারে প্রতিটি প্রজাতিভুক্ত প্রাণীদেরকে নির্দিষ্ট ও বিশেষ নাম প্রয়োগ করা হয়, তাকে নামকরণ (Nomenclature) বলে। নামকরণের সাহায্যে প্রতিটি প্রজাতির একটি করে সর্বজনীন স্বীকৃত নাম দেয়া হয়।  যেমন: মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম Copsychus saularis।

ফ্লুইড মোজাইক মডেল কাকে বলে?

ফসফোলিপিড অনুর ফাঁকে ফাঁকে কোলেস্টরল অনু অবস্থান করে। ফসফোলিপিড অণুগুলো সব সময় সচল থাকে, কাঁপে, পরস্পরের সাথে ঠোকাঠোকি করে লাফিয়ে উঠে এবং স্তরের মধ্যেই স্থান পরিবর্তন করে। ঝিল্লিকে পৃষ্ঠতল থেকে দেখলে প্রোটিন অণু গুলোকে মোজাইক এর মতো দেখায়। এ অবস্থাকে এক কথায় বোঝানোর জন্য ঝিল্লির মডেলের নাম রাখা হয়েছে- ফ্লুইড মোজাইক মোডেল।

ব্যক্তিস্বাধীনতা কী?

ব্যক্তিস্বাধীনতা বলতে এমন স্বাধীনতাকে বোঝায়, যে স্বাধীনতা ভোগ করলে অন্যের কোনো ক্ষতি হয় না। যেমন—ধর্ম চর্চা করা ও পারিবারিক গোপনীয়তা রক্ষা করা। এ ধরনের স্বাধীনতা ব্যক্তির একান্ত নিজস্ব বিষয়।

error: Content is protected !!