ইসলাম কার মনোনীত দীন?
ইসলাম আল্লাহর মনোনীত দীন বা একমাত্র জীবনব্যবস্থা।
ইসলাম আল্লাহর মনোনীত দীন বা একমাত্র জীবনব্যবস্থা।
ইসলাম আরবি শব্দ। এর আভিধানিক অর্থ হলো আনুগত্য ও আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা, নিরাপদ থাকা, নিরাপত্তা দেওয়া ও নিরাপত্তা লাভ করা। অর্থাৎ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক কার্যক্রম প্রতিপালনে আল্লাহর দেওয়া বিধানই হচ্ছে ইসলাম। ইসলাম প্রতিপালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। তাছাড়া ইহকালীন ও পরকালীন কল্যাণ সাধিত হয়।
ইমান কুফুরের বিপরীত।
মানবিক বলতে মানব সম্বন্ধীয় বোঝায়। অর্থাৎ যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলি হওয়ার যোগ্য তাই মানবিক মূল্যবোধ। মানবিক মূল্যবোধ ব্যক্তি বা সমাজ জীবনে তৈরি হলে সে জীবনে বিশৃঙ্খলা দূর হয় এবং সুন্দর ও সুখী জীবন লাভ হয়।
ইমানের প্রথম কথা হলো আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস। আর আল্লাহর প্রতি বিশ্বাসের মূলকথা হলো তাওহিদ বা আল্লাহর একত্বে বিশ্বাস। ইসলামের সকল বিধান এবং সকল শিক্ষাই তাওহিদে বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। এ কারণে আমরা তাওহিদে বিশ্বাস করবো। আমরা আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় বলে জানবো এবং বিশ্বাস করবো। আর একমাত্র তাঁরই ইবাদত করবো।
ইমান আরবি ভাষার শব্দ।
আকাইদ হলো ইসলামের মূল ভিত্তি। ইসলামের মূল ভিত্তি হলো এক আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং তাঁর প্রেরিত সকল নবী-রাসুলের প্রতি সম্পূর্ণ আনুগত্য। একে তাওহিদ বলা হয়। তাওহিদের উপর দাঁড়িয়েই গড়ে উঠেছে ইসলামের সমস্ত বিশ্বাস ও আচার-অনুষ্ঠান। ইসলামের মূল ভিত্তিকে আরও স্পষ্টভাবে বুঝতে হলে, ইসলামের পাঁচটি স্তম্ভ সম্পর্কে জানা জরুরি: ইসলামের মূল ভিত্তির গুরুত্ব
ইসলামি শরিয়তের পরিভাষায় একমাত্র আল্লাহ তায়ালাকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা এবং ইবাদতের মালিক একক সত্তা হিসেবে বিশ্বাস করা ও মেনে নেওয়াকেই তাওহিদ বলে।