যাযাবর কাকে বলে? যাযাবরদের বৈশিষ্ট্য

যাযাবর কাকে বলে? যাযাবর হল এমন ব্যক্তি বা গোষ্ঠী যারা তাদের জীবিকার জন্য এক জায়গায় থেকে অন্য জায়গায় ভ্রমণ করে। তারা সাধারণত পশুপালন করে, বাণিজ্য করে, বা সাংস্কৃতিক পারফরম্যান্স করে জীবিকা নির্বাহ করে। যাযাবররা বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়, যেমন মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া, এবং দক্ষিণ আমেরিকা। যাযাবরদের জীবনধারা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তারা প্রায়ই দারিদ্র্য, … Read more

স্বাধীনতার মাত্রা কাকে বলে?

কোনো গতীয় সংস্থা এর বা বস্তুর গতির অবস্থা বা অবস্থান সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য যত সংখ্যক স্বাধীন চলরাশির (স্থানাঙ্ক) প্রয়োজন হয় তাকে তার স্বাধীনতার মাত্রা বলে। অন্যভাবে, কোনো স্বাধীন বা স্বাধীনভাবে একই সঙ্গে যত প্রকার গতির অধিকারী হতে পারে তাকে ঐ বস্তুর গতির স্বাধীনতার মাত্রা বলে। স্বাধীনতার মাত্রার সংখ্যা বস্তুর ভর বা শক্তির উপর নির্ভর … Read more

তবলায় আঘাত করলে জোরালো শব্দ সৃষ্টি হয়, আবার দেয়ালে আঘাত করলে ততটা জোরালো শব্দ সৃষ্টি হয় না কেন?

তবলা কাঠের বা মাটির তৈরি একমুখ খোলা একটা ফাঁকা পাত্র। খোলামুখ ট্যানিং করা চামড়া দ্বারা বন্ধ থাকে। তাই তবলার চামড়া পর্দায় আঘাত করলে সুমধুর সুর উৎপন্ন হয়। কারণ তাতে কম্পাঙ্কের মানও বেশি থাকে। অপরদিকে দেয়ালে আঘাত করলে তাতে কম্পাঙ্কের মান অনেক কম হয়।  ফলে এতে ততটা জোরালো শব্দ সৃষ্টি হয় না।

অর্কেস্ট্রা কাকে বলে?

যখন অনেকগুলো বাদ্যযন্ত্র একসঙ্গে বাজিয়ে একটি সমতান বা একটি মেলডি অথবা একটি সমতান ও মেলডি উভয়ই সৃষ্টি  করা হয়, তখন তাকে অর্কেস্ট্রা বলে।

দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কীভাবে সম্পর্কিত?

অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন ধারণা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এদের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। মানুষের সব অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। মানুষের অসংখ্য অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাই হলো দুষ্প্রাপ্যতা। অপরদিকে, অসংখ্য অভাবের মধ্য থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাবের বাছাই হলো নির্বাচন। তাই মানুষকে সম্পদের দুষ্প্রাপ্যতার জন্যই অসীম অভাবকে তীব্রতার মাত্রানুসারে নির্বাচন করতে হয়। … Read more

সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন?

সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় হল এমন একটি ধারণা যা অর্থনীতিতে ব্যবহৃত হয়। এটি হল এমন একটি ব্যয় যা আমরা একটি পণ্য বা পরিষেবাকে বেছে নেওয়ার কারণে অন্য একটি পণ্য বা পরিষেবাকে বেছে নেওয়ার সুযোগ হারিয়ে ফেলি। সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন? মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত হওয়ার দরুন নির্বাচন সমস্যায় পড়তে হয়। মূলত … Read more

সম্পদের দুষ্প্রাপ্যতাই অর্থনৈতিক সমস্যার মূল কারণ – ব্যাখ্যা কর।

দুষ্প্রাপ্য সম্পদ কীভাবে ব্যবহার করে মানুষের অভাব পূরণ করা যায় তা থেকেই বেশিরভাগ অর্থনৈতিক সমস্যার সৃষ্টি। মানুষের প্রধান অর্থনৈতিক সমস্যাসমূহ হলো কী উৎপাদন করতে হবে, কীভাবে তা করতে হবে এবং কার জন্য করতে হবে। এ সমস্যাসমূহ উদ্ভবের কারণ হলো মানুষের অফুরন্ত অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা। সম্পদ যদি অসীম হতো তবে মানুষের জন্য সব … Read more

error: Content is protected !!