মুক্ত কম্পন কাকে বলে?

যেকোনো আকার, গঠন বা আকৃতির বস্তুকে আন্দোলিত করলে বস্তুটি একটি নিজস্ব কম্পাঙ্ক রক্ষা করে স্পন্দিত হয়। এ স্পন্দনকে মুক্ত কম্পন বলে। যেমন – একটি সরল দোলকের কম্পন বা সুরশলাকার কম্পন মুক্ত কম্পন।

নিস্পন্দ বিন্দু কাকে বলে?

স্থির তরঙ্গের যেসব বিন্দুতে কণার লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য হয় অর্থাৎ কণাগুলোর কোনো স্পন্দন হয় না (কণাগুলো সর্বদা স্থির থাকে) তাদের নিস্পন্দ বিন্দু বলে।

স্থির তরঙ্গ সৃষ্টির শর্ত

১) স্থির তরঙ্গ সীমিত অংশে পরপর বিপরীতমুখী দুটি একই বিস্তার, একই বেগ ও একই তরঙ্গদৈর্ঘ্যের অগ্রগামী তরঙ্গের উপরিপাতনে সৃষ্টি হয়। ২) প্রতিফলিত তরঙ্গ ও মূল তরঙ্গের প্রকৃতি অভিন্ন থাকলেও এদের মধ্যে দশা পার্থক্য 2π = 180° হতে হবে। ৩) স্থির তরঙ্গ সীমিত স্থানে পর্যায়ক্রমে উৎপন্ন ও বিলুপ্ত হয়। অনুভূমিক টানা তারে উল্লম্বভাবে আঘাত করে বা কুয়ায় … Read more

সম্পৃক্ত বাষ্প ও সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?

নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে, সেই পরিমাণ বাষ্প সেখানে থাকলে ঐ বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলে। সম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করে তাকে সম্পৃক্ত বাষ্পচাপ বলে। কোনো স্থানে নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, ঐ পরিমাণ বাষ্প বায়ুতে উপস্থিত থেকে যে চাপ দেয়, তা-ই হলো সম্পৃক্ত … Read more

অসম্পৃক্ত বাষ্প ও অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?

নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থান সর্বাধিক যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে, তা অপেক্ষা কম বাষ্প থাকলে ঐ বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে। অসম্পৃক্ত বাষ্প যে চাপ প্রয়োগ করে তাকে অসম্পৃক্ত বাষ্পবাপ বলে।

স্বরসংগতি কাকে বলে?

যখন ত্রয়ীর সাথে অতিরিক্ত একটি শব্দ এমনভাবে মিলিত হয় যাতে অতিরিক্ত শব্দ ত্রয়ীর নিম্নতম শব্দের অষ্টক হয় অর্থাৎ এদের কম্পাঙ্কের অনুপাত 4 : 5 : 6 : 8 হয়, তাহলে এদের সমন্বয়ে শ্রুতমধুর সুর উৎপন্ন হয়। এই সমন্বয়কে স্বরসংগতি বলে।

error: Content is protected !!