বুন্দক হাতে গুলি ছুঁড়লে বন্দুক ও গুলি কোনটির গতিশক্তি বেশি হবে

বন্দুক হতে গুলি ছুঁড়লে বন্দুক অপেক্ষা গুলির গতিশক্তি বেশি হবে। কোনো গতিশীল বস্তুকে থামাতে গেলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। বস্তুটি থেমে যাওয়ার আগ পর্যন্ত প্রযুক্ত বলের বিরুদ্ধে যে কাজ করে তার পরিমাণই হলো বস্তুটির গতিশক্তি। বন্দুক হতে গুলি ছুঁড়লে বন্দুকের নল দিয়ে গুলি সজোরে বের হয় তার গতির কারণে যথেষ্ট শক্তি অর্জন করে … Read more

অসংরক্ষণশীল বল কী?

একটি বলকে অসংরক্ষণশীল বলা হয় যদি কোনো কণা একটি পূর্ণ চক্র সম্পনন করে তার আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপর এই বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য না হয়।

অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র কাকে বলে?

প্রাণিদেহে কতগুলো নালিহীন বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে। পরিবহন করার জন্য এর কোনো নির্দিষ্ট নালি থাকে না। শুধু রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে হরমোন পরিবাহিত করে। পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস, সুপ্রারেনাল ইত্যাদি গ্রন্থির সমন্বয়ে অন্তঃক্ষরা গ্রন্থি গঠিত।

স্নায়ুতন্ত্র কাকে বলে?

দেহের বাইরে এবং ভিতরের উদ্দীপনা গ্রহণ করা এবং সে অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করা এই তন্ত্রের কাজ। মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং করোটিক স্নায়ু নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত। এছাড়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নামে স্নায়ুতন্ত্রের আরও একটি অংশ আছে। স্নায়ুতন্ত্রের এই অংশ দেহের অনৈচ্ছিক পেশির কাজগুলো নিয়ন্ত্রণ করে।

মাইটোসিস কোষবিভাজন কাকে বলে?

যে প্রক্রিয়ায় পরিণত দেহকোষ বিভাজিত হয়ে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে মাইটোসিস বা পরোক্ষ নিউক্লিয়াস বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজন দুটি পর্যায়ে সম্পন্ন হয়।  বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এ অবস্থাকে ইন্টারফেজ পর্যায় বলে।  বর্ণনার সুবিধার জন্য মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকে পাঁচটি পর্যায়ে ভাগ করা … Read more

স্টেইনিং কাকে বলে?

কোষ বা টিস্যুর পাতলা স্তরকে যখন অণুবীক্ষণ যন্ত্রে দেখা হয়, তখন সেটি যে জলীয় মাধ্যমে অবস্থান করে, তার থেকে আলাদা করে চিহ্নিত করা মুশকিল। এ সমস্যা সমাধান করার বিভিন্ন উপায় রয়েছে, তার মধ্যে একটি উপায় হলো ওই কোষ বা টিস্যুকে রং করা, যাতে সেই রং দেখে পারিপার্শ্বিকতার সাপেক্ষে তার অবস্থান এবং আকৃতি আলাদা করে চিহ্নিত … Read more

স্কেলিটাল যোজক টিস্যু কাকে বলে? কোমলাস্থি কাকে বলে? অস্থি কাকে বলে?

স্কেলিটাল যোজক টিস্যু কাকে বলে? দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলিটাল যোজক টিস্যু বলে। এই টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে। দেহকে নির্দিষ্ট আকৃতি এবং দৃঢ়তা দেয়। অঙ্গ সঞ্চালন এবং চলনে সহায়তা করে। মস্তিষ্ক, মেরুরজ্জু, ফুসফুস, হৃদপিণ্ড এরকম দেহের নরম ও নাজুক অঙ্গগুলোকে রক্ষা করে। বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপাদন করে। ঐচ্ছিক পেশিগুলোর সংযুক্তির ব্যবস্থা করে। গঠনের … Read more

রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু

এ পাঠটি পড়ে আপনি- আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে এ কথা সুস্পষ্ট হয়ে উঠে যে, রাষ্ট্রই রাষ্ট্রবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়। এদিক দিয়ে বলা যায়, রাষ্ট্রের কার্যাবলী যতদূর বিস্তৃত রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু/পরিধি ততদূর বিস্তৃত ও প্রসারিত। রাষ্ট্র বা অন্য যা কিছু মানুষের রাষ্ট্রনৈতিক জীবনকে প্রভাবিত করে তাই রাষ্ট্রবিজ্ঞানের আওতাভুক্ত বলে … Read more

error: Content is protected !!