পানিগাহ কী?
পানিগাহ এমন একটি তাপ প্রদানকারী যান্ত্রিক ব্যবস্থা যাতে এর অভ্যন্তরস্থ পানিকে নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ন্ত্রণ করা হয়।
পানিগাহ এমন একটি তাপ প্রদানকারী যান্ত্রিক ব্যবস্থা যাতে এর অভ্যন্তরস্থ পানিকে নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ন্ত্রণ করা হয়।
রাসায়নিক পরীক্ষাগারে তরল পদার্থের নির্দিষ্ট পরিমাণ স্থানান্তরকল্পে পিপেট ব্যবহার করা হয়। ব্যবহারিক কাজে তরল রাসায়নিককে পিপেটের মাধ্যমে মুখ দিয়ে টেনে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর করা খুবই বিপদজনক। এ বিপদ এড়ানোর জন্য পরীক্ষাগারে পিপেট ফিলারের মাধ্যমে পিপেট দ্বারা নির্দিষ্ট পরিমাণ তরল স্থানান্তর করা হয়।
পাইরেক্স হলো ল্যাবরেটরির গ্লাস সামগ্রী তৈরিতে ব্যবহৃত এক ধরনের বিশেষ গ্লাস যা বেশ তাপ সহিষ্ণু এবং সহজে ভেঙে যায় না।
ঘর্মাক্ত দেহ খুবই অস্বস্তিকর। শরীরের ঘাম শরীর থেকে বাষ্পীভবনের সুপ্ততাপ গ্রহণ করে বাষ্প হয়ে উড়ে যায়। ফ্যানের বাতাস সেই গরম বাষ্পকে দূরীভূত করে ফলে শরীর ঠাণ্ডা হয় এবং আরাম লাগে।
ঘাত বল কাকে বলে? খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। ঘাত বলের বৈশিষ্ট্য ১) ঘাত বলের মান খুব বড় হয়। ২) এই বলের ক্রিয়াকাল খুব ছোট হয়। অর্থাৎ ঘাত বল কম সময়ের জন্য ক্রিয়াশীল হয়। ৩) বস্তুর বেগ ও ভরবেগের আকস্মিক পরিবর্তন ঘটে। … Read more
পরীক্ষাগারে কোনো রাশির মান বের করার সময় বিভিন্ন কারণে পরিমাপ সঠিক হয় না। একই রাশির বিভিন্ন মান পাওয়াকেই পরিমাপের ত্রুটি বলে।
কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তাকার পথের পরিধি বরাবর ঘুরতে থাকলে তখন ঐ বস্তুর গতি সুষম বৃত্তাকার গতি হয়। এরূপ গতিতে চলমান বস্তু সমদ্রুতিতে চললেও বৃত্তাকার পথের উপর বিভিন্ন বিন্দুতে এর দিক ভিন্ন ভিন্ন হয়। বৃত্তাকার পথের বিভিন্ন বিন্দুতে অঙ্কিত স্পর্শক থেকে এর দিক পাওয়া যায়। বিভিন্ন বিন্দুতে স্পর্শকের অভিমুখ বিভিন্ন বলে বেগের দিক সর্বদা পরিবর্তিত হয়। … Read more
যে যন্ত্রের সাহায্যে গোলীয় তল তথা গোলকের বক্রতার ব্যাসার্ধ পরিমাপ করে গোলকের আয়তন ও গোলক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপ করা যায় তাই স্ফেরোমিটার।