সুষম দ্রুতিতে সরল পথে চলমান বস্তুর ত্বরণ থাকে না অথচ বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে

আমরা জানি, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগ একটি ভেক্টর রাশি। যার মান বা দিক বা উভয়ের পরিবর্তনে এটি পরিবর্তিত হয়। কিন্তু বেগের মানই হলো দ্রুতি। কাজেই সুষম দ্রুতিতে বস্তু সরল পথে চললে বেগের মানের কোনো পরিবর্তন হয় না এবং সরলপথে চলে বলে দিকেরও পরিবর্তন হয় না। ফলে ত্বরণ থাকে না। অপরপক্ষে সুষম দ্রুতিতে বৃত্তাকার … Read more

কমিউনিটি ক্লাউড কাকে বলে?

কোনো কমিউনিটির অন্তর্গত ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের একই ধরনের ক্লাউড সুবিধার প্রয়োজন এবং একটি নির্দিষ্ট ক্লাউড ব্যবহার করে তাকে কমিউনিটি ক্লাউড বলে।

কোষ গহ্বর কাকে বলে?

সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায়, সেগুলোই হচ্ছে কোষগহ্বর।  বৃহৎ কোষগহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এর প্রধান কাজ কোষরস ধারণ করা। বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বিজাতীয় পদার্থ, জৈব এসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি এই কোষরসে থাকে। প্রাণিকোষে কোষগহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, তবে যদি কখনো থাকে, তবে সেগুলো আকারে ছোট হয়।

সরল দোলকের সূত্রাবলি

সরল দোলকের সূত্রসমূহ কৌণিক বিস্তার 4° এর বেশি না হলে সরল দোলকের ক্ষেত্রে নিম্নোক্ত সূত্র চারটি প্রযোজ্য। প্রথম সূত্র—সমকাল সূত্র : কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে এবং দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কোনো নির্দিষ্ট স্থানে একটি সরল দোলকের প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগে। দোলনকাল কৌণিক বিস্তারের ওপর নির্ভর করে না।   দ্বিতীয় সূত্র—দৈর্ঘ্যের সূত্র : কৌণিক বিস্তার ক্ষুদ্র … Read more

মনোবিদ্যা কাকে বলে?

মনোবিদ্যা বা মনোবিজ্ঞান কাকে বলে? মনোবিদদের দেওয়া বিভিন্ন সংজ্ঞার নির্যাস হিসেবে বলা যায় যে, মনোবিজ্ঞান জীবের আচরণ সম্বন্ধীয় বিষয়নিষ্ঠ একটি বিজ্ঞান, যা জীবের আচরণের ভিত্তিতে মানসিক প্রতিক্রিয়ার বিশ্লেষণ, শ্রেণিবিভাগ, গতিপ্রকৃতি, নিয়ম, বিষয়, কারণ ও পরিমাণ নির্ণয় ও ব্যাখ্যা করে এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন দেহগত প্রক্রিয়াগুলোকে ব্যাখ্যা করে। মনোবিদ McDougall বলেন, “Psychology is the … Read more

ডুপ্লে কে ছিলেন?

ডুপ্লে ছিলেন পন্ডিচেরির ফরাসি শাসনকর্তা। পশ্চিম উপকূলে ভাস্কো ডা গামা-র পদাপর্ণের প্রায় ১০০ বছর পর পশ্চিমি বণিকদের নজর পড়ে ভারতে। পন্ডিচেরি ছাড়াও চন্দননগর আসে ফরাসি নিয়ন্ত্রণে। ফরাসি শাসক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন যোসেফ ফ্যাসোঁয়া ডুপ্লে। চন্দনগরে তাঁর নামে প্রতিষ্ঠিত হয় একাধিক প্রতিষ্ঠান। মূলসংগ্রহশালা অর্থাৎ ‘ইনস্টিটিউট ডি চাঁদেরনগর’ পরবর্তীকালে চিহ্নিত হয় তাঁর নামে। যোসেফ ডুপ্লে গভর্নর হিসাবে … Read more

মহিলা অধিদপ্তর এর প্রধান কাজটি ব্যাখ্যা কর।

মহিলা অধিদপ্তর মহিলাদের সৃজনশীলতার বিকাশ, আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে। এ প্রতিষ্ঠান নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। এ প্রশিক্ষণের মধে আছে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, হস্তশিল্প, বাটিকের কাজ, বুনন শিল্প, সেলাই প্রভৃতি। এসব প্রশিক্ষণ নিয়ে নারীরা নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে। এছাড়া প্রতিষ্ঠানটি নারীদের সহজ শর্তে ঋণও দিয়ে থাকে। মূলত নারীর উন্নয়নের … Read more

error: Content is protected !!