আয়তন বিকৃতি কাকে বলে?

বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আকার অপরিবর্তিত থেকে শুধুমাত্র আয়তনের পরিবর্তন হয় তাহলে একক আয়তনের পরিবর্তনকে আয়তন বিকৃতি বলে।

আংশিক স্থিতিস্থাপক বস্তু কাকে বলে?

বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তৃ বিকৃত হবার পর ঐ বল অপসারণ করলে বস্তুটি যদি তার পূর্বের আকার ও আয়তন আংশিকভাবে ফিরে পায় তবে ঐ বস্তুটিকে আংশিক স্থিতিস্থাপক বস্তু বলে। প্রকৃতপক্ষে সব বস্তুকেই আংশিক স্থিতিস্থাপক বস্তু বলা যায়।

আকার বা কৃন্তন বা ব্যবর্তন বা মোচড় বিকৃতি কাকে বলে?

বাহ্যিক বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তন অপরিবর্তিত থেকে শুধুমাত্র আকারের পরিবর্তন হয় বা বস্তুটি মোচঢ় খায়, তবে সংশ্লিষ্ট পরিবর্তনে সৃষ্ট কৌণিক বিচ্যুতিকে আকার বিকৃতি বলে।

রঙিন কাচ তৈরিতে অবস্থান্তর ধাতুর অক্সাইড ব্যবহার করা হয় কেন?

অবস্থান্তর ধাতুসমূহ যৌগ গঠনকালে তাদের সর্বশেষ কক্ষপথের d অরবিটালে ইলেকট্রনের ডিজেনারেশন ঘটে। তাই এদের যৌগসমূহ (সিলিকেটসমূহ) রঙিন হয়। এ কারণে রঙিন কাচ তৈরিতে অবস্থান্তর ধাতুর অক্সাইড ব্যবহার করা হয়।

কাচকে বর্ণহীন করার জন্য MnO2 ব্যবহার করা হয় কেন?

MnO2 একটি বিজারক। কাচে FeO, Fe2O3 প্রভৃতি থাকলে তাতে অনাকাঙ্খিত বর্ণ দেখা দেয়। MnO2 আয়রনের অক্সাইডসমূহকে বিজারিত করে বর্ণ দূর করে। তাই কাচকে বর্ণহীন করার জন্য MnO2 ব্যবহার করা হয়।

বিক্ষিপ্ত প্রবাহ কাকে বলে? বিক্ষিপ্ত প্রবাহ বা শান্ত প্রবাহের বৈশিষ্ট্য

বিক্ষিপ্ত প্রবাহ কাকে বলে?  কোনো নলের ভেতর দিয়ে প্রবাহী চলাচল করার সময় যদি প্রবাহীর গতিশীল বিভিন্ন স্তরগুলো নলের অক্ষের সমান্তরালে না থাকে তবে প্রবাহীর  সেই গতিকে বিক্ষিপ্ত প্রবাহ বলে। যদি প্রবাহীর গতিবেগ একটি নির্দিষ্ট সীমা অর্থাৎ সংকট বেগকে অতিক্রম করে তবে প্রবাহ বিক্ষিপ্ত হয়। বিক্ষিপ্ত প্রবাহ বা শান্ত প্রবাহের বৈশিষ্ট্য ১) অশান্ত প্রবাহীর স্তরগুলো পরস্পর … Read more

শান্ত প্রবাহ বা স্রোতরেখা প্রবাহ কাকে বলে? শান্ত প্রবাহ বা স্রোতরেখা প্রবাহের বৈশিষ্ট্য

কোনো নলের ভেতর দিয়ে প্রবাহী চলাচল করার সময় যদি প্রবাহীর গতিশীল বিভিন্ন স্তরগুলো এর সমান্তরালে থাকে এবং বিভিন্ন অণুগুলো তাদের গতিপথের সাথে সমান্তরালে থাকে তবে প্রবাহীর সেই গতিকে সমরেখ প্রবাহ বা শান্ত প্রবাহ বা স্রোতরেখা প্রবাহ বলে। শান্ত প্রবাহ বা স্রোতরেখা প্রবাহের বৈশিষ্ট্য ১) শান্ত প্রবাহ বা স্রোতরেখা প্রবাহের কণাগুলোর গতিরেখা পরস্পর সমান্তরাল থাকে। অর্থাৎ … Read more

error: Content is protected !!