নৌকায় গুণ টানার সময় দড়ির দূরত্ব যত বেশি হয় নৌকা তত বেশি দ্রুত চলে কেন?

নৌকার গুণ টানার সময় দড়ির দূরত্ব যত কম হয়, অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ তত বড় হয়। সেক্ষেত্রে, অনুভূমিকের দিকে অনুভূমিক টানের উপাংশ Tcosθ এর মান তত কম হয়। কারণ θ এর মান যত বড় হয় cosθ এর মান তত কম হয়। ফলে কার্যকর টান কম হয়। কিন্তু দড়ির দৈর্ঘ্য বেশি হলে টানের সময় অনুভূমিকের দিকের সাথে উৎপন্ন কোণের … Read more

ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক কেন?

ইস্পাত ও রাবারের মধ্যে রাবার বেশি স্থিতিস্থাপক। কারণ, একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও দৈর্ঘ্যবিশিষ্ট দুটি ভিন্ন ভিন্ন বস্তুর যেটিতে বেশি প্রতিরোধ বলের সৃষ্টি হয় সে বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি হবে। অর্থাৎ দুটি বস্তুর মধে যার স্থিতিস্থাপক সীমার মান বেশি সেটি অপেক্ষাকৃত বেশি স্থিতিস্থাপক। ইস্পাত ও রাবারের মধ্যে রাবারের স্থিতিস্থাপক সীমার মান বেশি। তাই সম পরিমাণ বল প্রয়োগের … Read more

বুন্দক হাতে গুলি ছুঁড়লে বন্দুক ও গুলি কোনটির গতিশক্তি বেশি হবে

বন্দুক হতে গুলি ছুঁড়লে বন্দুক অপেক্ষা গুলির গতিশক্তি বেশি হবে। কোনো গতিশীল বস্তুকে থামাতে গেলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। বস্তুটি থেমে যাওয়ার আগ পর্যন্ত প্রযুক্ত বলের বিরুদ্ধে যে কাজ করে তার পরিমাণই হলো বস্তুটির গতিশক্তি। বন্দুক হতে গুলি ছুঁড়লে বন্দুকের নল দিয়ে গুলি সজোরে বের হয় তার গতির কারণে যথেষ্ট শক্তি অর্জন করে … Read more

অসংরক্ষণশীল বল কী?

একটি বলকে অসংরক্ষণশীল বলা হয় যদি কোনো কণা একটি পূর্ণ চক্র সম্পনন করে তার আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপর এই বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য না হয়।

অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র কাকে বলে?

প্রাণিদেহে কতগুলো নালিহীন বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে। এসব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে হরমোন বলে। পরিবহন করার জন্য এর কোনো নির্দিষ্ট নালি থাকে না। শুধু রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে হরমোন পরিবাহিত করে। পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস, সুপ্রারেনাল ইত্যাদি গ্রন্থির সমন্বয়ে অন্তঃক্ষরা গ্রন্থি গঠিত।

স্নায়ুতন্ত্র কাকে বলে?

দেহের বাইরে এবং ভিতরের উদ্দীপনা গ্রহণ করা এবং সে অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করা এই তন্ত্রের কাজ। মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং করোটিক স্নায়ু নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত। এছাড়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নামে স্নায়ুতন্ত্রের আরও একটি অংশ আছে। স্নায়ুতন্ত্রের এই অংশ দেহের অনৈচ্ছিক পেশির কাজগুলো নিয়ন্ত্রণ করে।

মাইটোসিস কোষবিভাজন কাকে বলে?

যে প্রক্রিয়ায় পরিণত দেহকোষ বিভাজিত হয়ে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে মাইটোসিস বা পরোক্ষ নিউক্লিয়াস বিভাজন বলে। মাইটোসিস কোষ বিভাজন দুটি পর্যায়ে সম্পন্ন হয়।  বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এ অবস্থাকে ইন্টারফেজ পর্যায় বলে।  বর্ণনার সুবিধার জন্য মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকে পাঁচটি পর্যায়ে ভাগ করা … Read more

স্টেইনিং কাকে বলে?

কোষ বা টিস্যুর পাতলা স্তরকে যখন অণুবীক্ষণ যন্ত্রে দেখা হয়, তখন সেটি যে জলীয় মাধ্যমে অবস্থান করে, তার থেকে আলাদা করে চিহ্নিত করা মুশকিল। এ সমস্যা সমাধান করার বিভিন্ন উপায় রয়েছে, তার মধ্যে একটি উপায় হলো ওই কোষ বা টিস্যুকে রং করা, যাতে সেই রং দেখে পারিপার্শ্বিকতার সাপেক্ষে তার অবস্থান এবং আকৃতি আলাদা করে চিহ্নিত … Read more

error: Content is protected !!