প্রকল্প নির্বাচনে জনসংখ্যাকে গুরুত্বপূর্ণ প্রভাবক বলা হয় কেন?

জনসংখ্যা ব্যবসায় পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান।একটি ব্যবসায়ের অস্তিত্ব, প্রবৃদ্ধি ও অগ্রগতি যে এলাকায় ব্যবসায়টি অবস্থিত সে এলাকার জনগোষ্ঠীর ওপর নির্ভর করে। ব্যবসায় কর্তৃক প্রস্তুতকৃত পণ্য বা সেবাসামগ্রীর বাজারের আকার, বর্তমান জনসংখ্যা, জনসংখ্যা বৃদ্ধির হার ও জন্ম-মৃত্যু দ্বারা প্রভাবিত হয়। তাই বলা হয় জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ প্রভাবক।

সুষম ব্যবসায় পরিকল্পনা কাকে বলে?

যে ব্যবসায় পরিকল্পনা বাস্তবসম্মত এবং ব্যবসায়ের সার্বিক দিক পূর্ণাঙ্গভাবে চিত্রিত করে সেটিকে সুষম ব্যবসায় পরিকল্পনা বলা হয়।এর মাধ্যমে কখন কী কাজ কীভাবে সম্পন্ন হবে তার দিকনির্দেশনা পাওয়া যায়। ব্যবসায় পরিকল্পনার ওপর ভিত্তি করে ব্যবসায়ী সঠিক সিদ্ধান্ত নিতে সম্মত হয়। এজন্য ব্যবসায় পরিকল্পনা প্রণয়নে সব সময় সতর্ক থাকতে হবে।

নগদ বাজেট তৈরি করা হয় কেন?

নগদের প্রকৃত অবস্থা জানার জন্য নগদ বাজেট তৈরি করা হয়। এ বাজেটে একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ে নগদ প্রাপ্তি ও পরিশোধের তুলনামূলক পূর্বানুমান করা হয়। এতে আর্থিক পরিকল্পনা করার সময় প্রকল্পের নগদ প্রবাহ উল্লেখ করা প্রয়োজন। নগদ বাজেটের কাজ হলো নির্দিষ্ট সময়ের নগদ অর্থের উদ্বৃত্ত বা ঘাটতির পরিমাণ সম্পর্কে উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের জানানো।

ক্ষুদ্র ও কুটির শিল্প কিভাবে মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করে?

ক্ষুদ্র ও কুটির শিল্প মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্ষুদ্র ও কুটির শিল্পের আকার সাধারণত ছোট হয়। এতে কাজও হয় তুলনামূলক হাল্কা ধরনের। ভারি শিল্পের মতো বেশি কায়িক শ্রমের প্রয়োজন হয় না। আর মহিলারা দক্ষতার সাথে এ কাজ গুলো করতে পারে। এজন্যই ক্ষুদ্র ও কুটির শিল্পে নারী শ্রমিকের চাহিদা বেশি।

বায়ু চাপ কাকে বলে?

পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অন্যান্য পদার্থের মতো বায়ুকেও নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বলে পৃথিবীর যাবতীয় পদার্থের মতো বায়ুরও ওজন আছে । মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে বায়ু ভূপৃষ্ঠের সকল বস্তুর চারপাশে প্রবল চাপ দেয় । ভূপৃষ্ঠের কোনো একক আয়তন অঞ্চলের ওপর বায়ু প্রযুক্ত বল বা শক্তির পরিমাণকে বায়ুর চাপ বলে । বায়ু চারদিক থেকে চাপ দেয় । … Read more

কপিরাইট কেন প্রয়োজন?

লেখক বা শিল্পী তার নতুন ও সৃজনশীল কর্ম নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি, উন্নয়ন বা ব্যবহারের একচ্ছত্র ও বিধিবদ্ধ অধিকার হলো কপিরাইট।এটি নিবন্ধন করা হয় সৃষ্টিকারীর স্বত্ব রক্ষা করার জন্য। কপিরাইট আইনের অধীনে সম্পূর্ণভাবে কোনো সাহিত্য, চিত্রকর্ম বা বইয়ের স্বত্বাধিকারীর স্বার্থ সংরক্ষণ করা হয়। মূলত মালিকের স্বত্বাধিকার রক্ষা করার জন্যই কপিরাইট নিবন্ধন করা হয়।

পণ্যের মান নিয়ন্ত্রণ BSTI এর ভূমিকা ব্যাখ্যা কর।

বিএসটিআই এর কাজ বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ, পণ্যমান পরীক্ষা ও মান নিশ্চিত করার জন্য যে সরকারি প্রতিষ্ঠান নিয়োজিত আছে, তাকে বিএসটিআই (BSTI – Bangadesh Standards and Testing Institution) বলে। এটি পণ্যের মান নিয়ন্ত্রণ করে। পণ্য ও সেবার বিষয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মানের সাথে দেশি মান নির্ধারণ করে BSTI। দৈর্ঘ্য, ওজন, ভার, আয়তন এবং শক্তির পরিমাপ … Read more

ভোক্তা স্বার্থ রক্ষায় বিএসটিআই এর গুরুত্ব ব্যাখ্যা কর।

বিএসটিআই (Bangladesh Standards and Testing Institution) বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী একটি সংস্থা। পণ্যের গুণগত মান দেখে BSTI সনদ ও পণ্যের ওপর সিল দেয়। ক্রেতারা এ সিল দেখেই আসল পণ্য চিনে কিনতে পারে। এ বিষয়টি পণ্যের মান সম্পর্কে তাদের নিশ্চয়তা দেয়। নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত না হলে BSTI পণ্যের লাইসেন্স বাতিল করে দেয়। সুতরাং এভাবে … Read more

error: Content is protected !!