পরমাণুর শক্তিস্তর কাকে বলে?
নিউক্লিয়াসের চারদিকে কতকগুলো স্থির শক্তির বৃত্তাকার পথ আছে। এই পথ গুলিতে ইলেকট্রন সর্বদা নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। এগুলোকে ইলেকট্রনের কক্ষপথ বা শক্তিস্তর বলে।
নিউক্লিয়াসের চারদিকে কতকগুলো স্থির শক্তির বৃত্তাকার পথ আছে। এই পথ গুলিতে ইলেকট্রন সর্বদা নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। এগুলোকে ইলেকট্রনের কক্ষপথ বা শক্তিস্তর বলে।
পরমাণুর কেন্দ্রে পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র আয়তন বিশিষ্ট গুরুভার কেন্দ্রকে পরমাণুর নিউক্লিয়াস বলে।
পরমাণুতে বিদ্যমান ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনকে স্থায়ী মূল কণিকা বলা হয়।
একটি পরমাণুতে কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন এবং কেন্দ্রের বাহিরে কক্ষপথে থাকে ইলেকট্রন। প্রোটন ধনাত্মক আধানবাহী এবং ইলেকট্রন ঋণাত্মক আধানবাহী মৌলিক কণিকা। আর নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ। পরমাণুতে এ ধনাত্মক প্রোটন ও ঋণাত্মক ইলেকট্রনের সংখ্যা সমান থাকায় পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হয়।
রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেন। সূর্যকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে গ্রহগুলোকে যেভাবে পরিভ্রমণ করে ঠিক একইভাবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিজ নিজ কক্ষপথে তীব্র বেগে পরিভ্রমণ করে থাকে। একটি পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে আকর্ষণ বল কাজ করে তাকে কেন্দ্রমুখী বল বলে এবং কক্ষপথে ঘূর্ণায়নের … Read more
যে বিশ্লেষণীয় প্রণালির মাধ্যমে কোন মিশ্রণকে একটি স্থির দশায় স্থাপন করে অপর একটি প্রবাহমান দশাকে ঐ স্থির দশার সংস্পর্শে পরিচালনা করে নমুনার মিশ্রণের উপাদানগুলোকে তাদের ভৌত ধর্ম যেমন অধিশোষণ মাত্রা, দ্রাব্যতা, কিংবা বণ্টনমাত্রার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে পৃথক করা সম্ভব হয়, তাকে ক্রোমাটোগ্রাফি বলে।
বিশেষ কিছু চিহ্ন বা অঙ্ক বিন্যস্ত বা প্রকাশ করে যে পদ্ধতিকে গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে।সহজভাবে বলা যায়, সংখ্যা গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি রয়েছে। যেমনঃ দশমিক (ডেসিমাল), বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল।কম্পিউটার সিস্টেমে বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্বই বেশি।
যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান, বেস, অবস্থান ও র্যাডিক্স পয়েন্টের উপর নির্ভর করে নির্মিত হয় তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। এ পদ্ধতিতে প্রতিটি চিহ্নের একটি নির্দিষ্ট স্থানিক মান রয়েছে যা নির্ভর করে অঙ্কটি কোন পদ্ধতিতে লেখা হয়েছে তার ওপর। এটি একটি বহুল প্রচলিত পদ্ধতি। যেমন- বাইনারি(Binary) বা দ্বিমিক, অক্টাল (Octal) বা অষ্টমিক, ডেসিমাল (Decimal) বা … Read more