ব্যবসায়ের নৈতিকতা কাকে বলে?

ব্যবসায়ের ক্ষেত্রে ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করে চলাই হলো ব্যবসায় নৈতিকতা। নীতি বা আদর্শ মেনে (করণীয় ও বর্জনীয়) ব্যবসায় পরিচালনা করা অপরিহার্য। নৈতিক আচরণবিধি অনুসরণবিধি অনুসরণের মাধ্যমেই একজন ব্যবসায়ী ন্যায়-অন্যায়, সত্য-অসত্য প্রভৃতি বিষয় বুঝতে পারেন। সঠিক মাপে পণ্য দেওয়া, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, পণ্যের গুণগতমান ঠিক রাখা, ক্রেতাদের সাথে ভালো আচরণ করা প্রভৃতি বিষয় … Read more

পণ্যের মজুতদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা?

পণ্যের মজুতদারি না করা সমাজের প্রতি দায়বদ্ধতা। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে ব্যবসায়ীকে মুনাফা বাড়ানোর জন্য অর্থ উপার্জনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করতে হয়। সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েই ব্যবসায়ের উন্নতি ও প্রবৃদ্ধি হয়। তাই মজুতদারি না করে সমাজে সঠিকভাবে পণ্য বণ্টন করা উচিত।

একমালিকানা ব্যবসায় কাকে বলে?

সাধারণত যে ব্যবসায় প্রতিষ্ঠান একজন ব্যক্তির মালিকানায় গঠিত এবং পরিচালিত হয়, তাকে একমালিকানা ব্যবসায় বলে।এ ধরনের ব্যবসায় সংগঠনে মালিকের সংখ্যা কখনো একের বেশি হতে পারে না। এ ব্যবসায়ের প্রয়োজনীয় মূলধন মালিক একাই সরবরাহ এবং মুনাফাও একাই ভোগ করেন। ব্যবসায়ের সব ঝুঁকি ও দায়-দায়িত্ব তাকেই বহন করতে হয়। যে কেউ উদ্যোগী হয়ে একমালিকানা ব্যবসায় গঠন করতে … Read more

ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার বলতে কী বোঝায়?

যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে ও লাভ-ক্ষতিতে অংশ নেয় কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না, তাকে ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার বলে।এ ধরনের অংশীদার ব্যবসায় পরিচালনায় অংশ না নিলেও এদের দায় সাধারণ অংশীদারের মতো অসীম। তবে কোনো কারণে এরা ব্যবসায় থেকে অব্যাহতি নিলে অন্য অংশীদারদের মতো বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না।

সাধারণ অংশীদার কাকে বলে?

যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগসহ সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনার অংশগ্রহণ এবং অসীম দায় বহন করে, তাকে সাধারণ অংশীদার বলে। ব্যবসায়ে এ অংশীদারের কর্তৃত্ব ও দায়িত্ব অসীম থাকে। এ ধরনের অংশীদারের মৃত্যু বা দেউলিয়ায় ব্যবসায়ের বিলুপ্তি হতে পারে। সাধারণত অংশীদারের দায় ও অধিকার চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়। আর এ চুক্তির অনুপস্থিতিতে অংশীদারি আইন অনুযায়ী নির্ধারিত হয়।

মুক্তিবেগ কী?

কোনো গ্রহের পৃষ্ঠ হতে যেকোনো বস্তুকে ন্যূনতম যে বেগে নিক্ষেপ করলে বস্তুটি ঐ গ্রহের অভিকর্ষের প্রভাব কাটিয়ে মহাশূন্যে চলে যাবে, তাকে ঐ গ্রহের মুক্তিবেগ বলে।

বীটের ক্ষেত্রে উৎসদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য 10 Hz এর সমান ও এর চেয়ে বেশি সম্ভব নয় কেন?

বীটের ক্ষেত্রে উৎসদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য 10 Hz এর বেশি হলে প্রতি সেকেন্ড 10 টির বেশি তীব্র শব্দ মানবকর্ণে পৌছাবে। মানবকর্ণ প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 10 টির তীব্র শব্দ অনুধাবন করতে পারে।  সুতরাং শব্দ উৎসদ্বয়ের কম্পাংকের পার্থক্য 10 Hz এর বেশি হলে উৎপন্ন তীব্র শব্দ বা বীটগুলো মানবকর্ম আলাদাভাবে অনুধাবন করতে পারবে না, বরং একটানা একটি শব্দ শুনতে পারে।

একটি স্প্রিংকে টেনে ছেড়ে দিলে যে তরঙ্গ সৃষ্টি হয় তার বৈশিষ্ট্যগুলো লেখ।

একটি স্প্রিংকে টেনে ছেড়ে দিলে এতে সরল ছন্দিত স্পন্দন গতি সৃষ্টি হয়। এরূপ গতির বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ- ১) এটি একটি পর্যাবৃত্ত গতি। ২) এটি একটি স্পন্দন গতি। ৩) এটি একটি সরলরৈখিক গতি। ৪) ত্বরণ সর্বদা সাম্যাবস্থান অভিমুখী।

error: Content is protected !!