সুযোগের সদ্ব্যবহার করা উদ্যোক্তার জন্য কেন প্রয়োজন?

ব্যবসায়ে বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো সঠিক সময়ে কাজে লাগানো হলো সুযোগের সদ্ব্যবহার। ব্যবসায়ে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা থাকে। আর ব্যবসায়ে সুযোগ সবসময় আসে না। সুযোগ বুঝে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়াই একজন সফল উদ্যোক্তার একটি বিশেষ গুণ। প্রয়োজনীয় উদ্যোগের ফলে ব্যবসায় যেমন মুনাফা বাড়ে তেমনি ব্যবসায়ে সহজে সফল হওয়ায় যায়। আর এজন্য সুযোগের সদ্ব্যবহার করা উদ্যোক্তার জন্য প্রয়োজন।

ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা কাকে বলে?

সমাজ ও সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি ব্যবসায়ের কর্তব্য পালনের দায় হলো ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা। উৎপাদক, সরবরাহকারী, ক্রেতা, ভোক্তা, এলাকা, সরকার, মধ্যস্থ ব্যবসায়ী প্রভৃতি উপাদানের সমষ্টি হলো সমাজ। ব্যবসায়কে সমাজের এসব পক্ষের প্রতি দায়িত্ব পালন করতে হয়। সমাজের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমেই ব্যবসায়ী সফল হতে পারে।

একজন ব্যবসায়ীর রাষ্ট্রের প্রতি কোন ধরনের দায়বদ্ধতা রয়েছে?

বিভিন্ন পক্ষের প্রতি একজন ব্যবসায়ীর যেসব সামাজিক দায়বদ্ধতা রয়েছে তার মধ্যে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা অন্যতম। একটি আর্থিক বছর শেষে ব্যবসায়ের আয় থেকে সরকারকে নিয়মিত কর ও রাজস্ব দেওয়া একজন ব্যবসায়ীর কর্তব্য। এছাড়া সরকারের প্রণীত নিয়মনীতি যথাযথভাবে পালন করা এবং দেশের অভ্যন্তরে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা হলো একজন ব্যবসায়ীর রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। সমাজের … Read more

উদ্যোক্তাকে ব্যবসায়ের নেতা বলা হয় কেন?

যিনি সদস্যদের প্রভাবিত করে লক্ষ্য অর্জন করেন, তাকে নেতা বলে। উদ্যোক্তা ঝুঁকি নিয়ে উৎপাদনের উপায়-উপকরণগুলোকে সমন্বিত করে লক্ষ্যের দিকে ধাবিত করে সফলতা অর্জন করেন। নেতৃত্বের গুণাবলির দিয়েই তিনি মানবসম্পদ এবং উপকরণগুলোকে সহজে ব্যবহার উপযোগী করে তোলেন। তিনি তার নিজস্ব চিন্তা-ভাবনা ও সৃজনশীলতা প্রয়োগ করে ব্যবসায়কে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। তাই উদ্যোক্তাকে ব্যবসায়ের নেতা বলা … Read more

সকল হারমোনিকই উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয় – কেন?

আমরা জানি, কোনো স্বরে যেসব বিভিন্ন সুর থাকে, তাদের মধ্যে যে সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম, তাকে মূর সুর বলে। অন্যান্য সুর, যাদের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের চেয়ে বেশি, তাদের উপসুর বলে। আবার, উপসুরগুলোর কম্পাঙ্ক যদি মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক হয়, তাহলে সে সকল উপসুরকে হারমোনিক বলে।সুতরাং সকল হারমোনিকই উপসুর কিন্তু সকল উপসুর হারমোনিক নয়।

আলোর ক্ষেত্রে স্থির তরঙ্গ তৈরি করা সম্ভব নয় – কেন?

আলো তরঙ্গ হলেও এটি শব্দের ন্যঅয় যান্ত্রিক তরঙ্গ নয়। এটি এক প্রকার তাড়িত চৌম্বক তরঙ্গ। তাই আলোর ক্ষেত্রে স্থির তরঙ্গ তৈরি করা সম্ভব নয়।

p-n জাংশন কি? (p-n Junction)

p-n জাংশন (p-n junction) কি? একটি p-টাইপ পদার্থের সাথে একটি n-টাইপ পদার্থ জোড়া লাগিয়ে যে ডিভাইস তৈরি হয় তাকে p-n জাংশন বলে। দুটি সেমিকন্ডাক্টর সমন্বয়ে গঠিত বলে একে সেমিকন্ডাক্টর ডায়োড বলে। এই জাংশন তড়িৎপ্রবাহকে একদিকে প্রবাহিত করে বা একমুখী করে, তাই এর অপর নাম সেমিকন্ডাক্টর রেকটিফায়ার।  প্রকৃতপক্ষে দুটি সেমিকন্ডাক্টরকে জোড়া লাগিয়ে ডায়োড তৈরি করা হয় না। একটি … Read more

1 BOT কি?

কিলোওয়াট ঘণ্টা কি? এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র এক ঘণ্টা ধরে কাজ করলে যে পরিমাণ তড়িৎশক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করে বা ব্যয় করে তাকে 1 BOT বলে। BOT এর পূর্ণরূপ হলোঃ Board Of Trade Unit 1 BOT = 1 kWh ( ১ কিলোওয়াট ঘণ্টা) এক কিলোওয়ার্ট (1 kW) ক্ষমতাসম্পন্ন কোনো যন্ত্র 1 h ধরে … Read more

error: Content is protected !!