জলীয় দ্রবণে Cl আয়ন শনাক্তকরণে সিলভার নাইট্রেট পরীক্ষা বর্ণনা কর।

পরীক্ষানলে একটি ক্লোরাইড লবণের (যেমন: NaCl) জলীয় দ্রবণ নিয়ে তাতে AgNO3 যোগ করা হলে যদি সাদা অধঃক্ষেপ পড়ে, যা লঘু HNO3 এসিডে অদ্রবণীয় কিন্তু অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত হয় তাহলে Cl–  আয়নের উপস্থিতি নিশ্চিত। NaCl + AgNO3 → NaNO3 + AgCl↓(সাদা অধঃক্ষেপ) AgCl + 2NH4OH  [Ag(NH3)2]Cl + H2O

বর্ণালী কী?

ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের একাধিক বর্ণের আলোক রশ্মির সমাহারকে বর্ণালী বলে।অথবা,ইলেকট্রন এক শক্তিস্তর হতে অন্য শক্তিস্তরে স্থানান্তরের ফলে আলোক রশ্মি হিসেবে শক্তি শোষিত বা বিকিরিত হয়। ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের একাধিক আলোক রশ্মির এ সমাহারকেই বর্ণালী বলে।

হাইড্রোজেন এর বর্ণালীতে একাধিক চিড় দেখা যায় কেন?

পরমাণুকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয় তবে তার দিককে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে। এই আবর্তনের সময় লব্ধি ভরবেগ বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কতগুলো নির্দিষ্ট দিক বরাবর অবস্থান করতে পারে। নির্দিষ্ট দিক বরাবর অবস্থান করাকে কোয়ান্টায়ন বলে। এই কোয়ান্টায়ন বিজোড় সংখ্যায় হয়। যেমন: 1, 3, 5, 7 ইত্যাদি। যেহেতু লব্ধি ভরবেগ একাধিক কোয়ান্টায়ন সৃষ্টি করে … Read more

কার্যারম্বের অনুমতিপত্র বলতে কী বোঝায়?

পাবলিক লিমিটেড কোম্পানির ব্যবসায়িক কাজ শুরুর জন্য উদ্যোক্তাগণ নিবন্ধকের কাছ থেকে যে অনুমতি বা ছাড়পত্র লাভ করে, তাকে কার্যারম্বের অনুমতিপত্র বলে।এটি পাওয়ার জন্য পাবলিক লিমিটেড কোম্পানিকে বিবরণপত্র, ন্যূনতম চাঁদা সংগ্রহ এবং যোগ্যতাসূচক শেয়ার কেনার ঘোষণাপত্র নিবন্ধকের কাছে দাখিল করতে হয়। সব কাগজপত্র ঠিক থাকলে নিবন্ধক কার্যারম্বের অনুমতিপত্র দেয়। এ পত্র পাওয়ার পরেই পাবলিক লিমিটেড কোম্পানি … Read more

অগ্নিবিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় কেন?

অগ্নিজনিত ঝুঁকির বিপক্ষে যে বিমা করা হয়, তাকে অগ্নিবিমা বলে। জীবন বিমা ছাড়া অন্য সব বিমার আর্থিক ক্ষতি প্রতিস্থাপন করা যায়। অগ্নিবিমায় বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে আর্থিক ক্ষতিপূরণ দেয়। তাই অগ্নিবিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়।

ব্যবসায়ে সবচেয়ে জনপ্রিয় বিমা কোনটি?

ব্যবসায়ে সবচেয়ে জনপ্রিয় বিমা হলো জীবন বিমা। এ বিমা চুক্তির মাধ্যমে বিমাকারী প্রিমিয়ামের বিনিময়ে নির্দিষ্ট সময় শেষে বিমাগ্রহীতাকে বা তার মৃত্যুতে মনোনীত ব্যক্তিকে বিমাকৃত অর্থ দেয়। এ বিমা সাধারণত আর্থিক নিরাপত্তার জন্য করা হয়। কারণ, বিমাগ্রহীতার মৃত্যুতে বা কোনো অসুস্থতার ফলে তার পরিবার আর্থিক দুরবস্থার শিকার হতে পারে। জীবন বিমায় বিমাকরী প্রতিষ্ঠান বিমাগ্রহীতাকে মানুষের জীবন … Read more

ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।

কোনো উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা সেবাকে অন্যের উৎপাদিত পণ্য থেকে পৃথক করার জন্য ব্যবহৃত প্রতীক বা চিহ্ন হলো ট্রেডমার্ক।এটি রেজিস্টার্ড মালিককে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের একচ্ছত্র অধিকার দেয়। অন্য কোনো কোম্পানি এ মার্ক বা প্রতীক ব্যবহার করলে তার বিরুদ্ধে ট্রেডমার্ক নকল করার দায়ে আদালতে মামলা করে ক্ষতিপূরণ আদায় করা যায়। তবে নির্দিষ্ট মার্ক … Read more

error: Content is protected !!