তাপ গতীয় স্কেল কাকে বলে?

পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে 273.16 কেলভিন এবং ঐ তাপমাত্রার 1/273.16 কে এক কেলভিন ধরে তাপমাত্রার যে স্কেল গণনা করা হয় তাকে তাপ গতীয় স্কেল বলে।

আন্তর্জাতিক স্কেল কাকে বলে?

পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে 273.16 কেলভিন এবং ঐ তাপমাত্রার 1/273.16 কে এক কেলভিন ধরে এবং আরো কতগুলো সহজলব্ধ স্থির বিন্দু নির্ধারণ করে আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থা তাপমাত্রা পরিমাপের যে ব্যবহারিক স্কেল অনুমোদন করেছেন তাকে তাপমাত্রার আন্তর্জাতিক স্কেল বলে।

এসিড কাকে বলে?

অম্ল বা এসিড যে সকল পদার্থের অণুতে হাইড্রোজেন পরমাণু আছে এবং জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে অম্ল বা এসিড বলে।  যেমন- HCl, HNO3, H2SO4, H3C-COOH   ইত্যাদি। HCl+H2O → H+(aq)+Cl–(aq) HNO3+H2O → H+(aq)+NO3–(aq) H2SO4+H2O → 2H+(aq)+SO42-(aq) CH3COOH+H2O → H+(aq)+CH3COO–(aq)

জান্নাত কাকে বলে?

জান্নাত শব্দের অর্থ উদ্যান বা বাগান। ইহকালে সংক্ষিপ্ত জীবনের পর মুমিনের জন্য যে অনন্ত সুখময় চিরস্থায়ী আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলে জান্নাত। মুমিনগণ জান্নাতে তাঁদের পুণ্যবান পিতামাতা, স্ত্রী-পুত্র প্রভৃতি আত্মীয়স্বজনের সাথে মিলিত হবেন। তাঁরা জান্নাতের স্থায়ী নবজীবন লাভ করবেন।

প্লাস্টিড কাকে বলে?

সজীব উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। প্লাস্টিডে বিভিন্ন রঞ্জক পদার্থ থাকায় একে ধারণকারী উদ্ভিদ বর্ণময় হয়। দুই ধরনের প্লাস্টিডের ভেতর ক্রোমোপ্লাস্টিড বর্ণযুক্ত ও লিউকোপ্লাস্টিড বর্ণহীন। একে কোষের বর্ণাধার বলে। পদার্থের প্রকৃতি এবং আকৃতির উপর ভিত্তি করে প্লাস্টিড তিন প্রকার। যথা-ক) লিউকোপ্লাস্ট,খ) ক্রোমোপ্লাস্ট এবংগ) ক্লোরোপ্লাস্ট।

লিউকোপ্লাস্টিড কাকে বলে? লিউকোপ্লাস্টের কাজ

লিউকোপ্লাস্টিড কাকে বলে? উদ্ভিদ কোষে বিদ্যমান বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্টিড বলে। উদ্ভিদদেহের যে সব অঞ্চল সূর্যালোক থেকে বঞ্চিত যেমন- মূল, ভূ-নিম্নস্থ কান্ড ইত্যাদিরর কোষে লিউক্লোপ্লাস্ট থাকে। এরা বর্ণহীন প্লাস্টিড। কিন্তু সূর্যালোকের প্রভাবে এদের বর্ণের পরিবর্তন ঘটে এবং ক্রোমোপ্লাস্ট কিংবা ক্লোরোপ্লাস্ট এ রূপান্তরিত হয়। লিউকোপ্লাস্টের কাজ শর্করা থেকে শ্বেতসারজাতীয় খাদ্য তৈরি এবং শ্বেতসার দানা, প্রোটিন ও লিপিড … Read more

কীভাবে আমরা লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণ করতে পারি?

লোকশিল্পের প্রতি আন্তরিক হয়ে সুপরিকল্পিত উপায়ে আমরা লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণ করতে পারি। সঠিক সংরক্ষণের অভাবে ও লোকশিল্পের প্রতি অনাগ্রহ এ শিল্পকে ধীরে ধীরে ধ্বংসের মুখে পতিত করেছে। অথচ হাজার হাজার নারী-পুরুষ আছে, যারা লোকশিল্প নিয়ে কাজ করতে চায়। তাদের সুষ্ঠু ও পরিকল্পিত কাজের পরিবেশ দিয়ে এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করে আমরা লোকশিল্পকে সংরক্ষণ ও … Read more

পত্ররন্ধ্র কিভাবে শ্বসনে সাহায্য করে?

পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। আর এই অক্সিজেনের সাহায্যে উদ্ভিদদেহে কোষস্থিত খাদ্যকে জারিত করে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে। ফলে, উদ্ভিদের দেহে শ্বসন সম্পন্ন হয়। এভাবে পত্ররন্ধ্র অক্সিজেন গ্রহণে সহায়তা করে উদ্ভিদের শ্বসনে সাহায্য করে।

error: Content is protected !!