সমতলাবতল লেন্স কাকে বলে?
যে অবতল লেন্সের একটি তল সমতল ও অপরটি অবতল তাকে সমতলাবতল লেন্স বলে।
যে অবতল লেন্সের একটি তল সমতল ও অপরটি অবতল তাকে সমতলাবতল লেন্স বলে।
যে দূরবীণ অবতল দর্পণকে অভিলক্ষ হিসাবে ব্যবহার করে তাকে প্রতিফলক দূরবীণ বলে।
যে প্রক্রিয়ায় আলোকের তড়িৎ ভেক্টর কে একটি নির্দিষ্ট দিকে বা এর সমান্তরাল বরাবর কম্পনক্ষম করা যায় তাকে সমবর্তন বলে।
পদার্থের ওপর আলো পড়ার পর যদি শোষণের সাথেই বিকিরিত হয়, তাকে প্রতিপ্রভা বলে।
যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলো প্রয়োগ করা যায়, তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে।
সময়কে সার্বভৌম গণ্য করে, পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল দুটি প্রসঙ্গ কাঠামোর স্থানাঙ্ক ও সময়ের মধ্যে সম্পর্ক স্থাপনকারী সমীকরণসমূহকে গ্যালিলীও রূপান্তর সমীকরণ বলা হয়।
যদি প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ইত্যাদি অপরিবর্তিত রেখে কোনো লেন্স সমবায়কে একটি একক লেন্স দ্বারা প্রতিস্থাপন করা যায় তাহলে ঐ একক লেন্সকে উক্ত সমবায়ের সমতুল্য লেন্স বলে।
আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে? কোনো ধাতব পৃষ্ঠের ওপর যথেষ্ট উচ্চ কম্পাঙ্কের আলোক রশ্মি বা অন্য কোনো তড়িচ্চুম্বকীয় তরঙ্গ আপতিত হলে উক্ত ধাতু থেকে ইলেকট্রন নিঃসৃত হয়। এ ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বলে। অথবা, যে ধাতব পদার্থের ওপর যথোপযুক্ত কম্পাঙ্কের দৃশ্যমান আলোক কিংবা অন্য কোনো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আপতিত হলে ঐ পদার্থ হতে ইলেকট্রন নির্গত হয়। এই … Read more