ম্যাক্সওয়েলের কর্ক স্ক্র নিয়ম কী?

একটি ডানপাকের কর্ক স্ক্রুকে বিদ্যুৎবাহী তারের যে দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেদিকে এগিয়ে যায় এভাবে ঘুরালে বৃদ্ধাঙ্গুলী যেদিকে ঘুরে চুম্বক শলাকার উত্তর মেরু সেদিকে বিক্ষিপ্ত হবে।

ডায়াচৌম্বক পদার্থ কি?

সকল পদার্থকে চৌম্বকক্ষেত্রে স্থাপন করা হলে চুম্বকায়নকারী ক্ষেত্রের বিপরীত দিকে সামান্য চুম্বকত্ব লাভ করে তাদেরকে ডায়াচৌম্বক পদার্থ বলে।

এক হেনরি কী?

কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে এক অ্যাম্পিয়ার হারে পরিবর্তিত হলে যদি ঐ কুণ্ডলীতে এক ভোল্ট তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয় তাহলে ঐ কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ককে এক হেনরি বলে।

error: Content is protected !!