আন্তর্জাতিক আইন কি?

এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়, তাকে আন্তর্জাতিক আইন বলে। বিভিন্ন রাষ্ট্র পরস্পরের সাথে কেমন আচরণ করবে, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের নাগরিকদের সাথে কেমন ব্যবহার করবে, কীভাবে আন্তর্জাতিক সমস্যা সমাধান করা হবে তা আন্তর্জাতিক আইনের মাধ্যমে নির্ধারণ করা হয়।

রাষ্ট্র কি?

রাষ্ট্র হলো একটি ভূ-খণ্ডভিত্তিক সমাজবিশেষ, যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যার নিজস্ব ভৌগলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের ওপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে।

সুশাসনের জন্য আইনের প্রয়োজন হয় কেন?

সুশাসনের জন্য আইন প্রয়োজন কারণ, আইনের অনুশাসন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা হয় না। সুশাসন প্রতিষ্ঠা আইনের অনুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সকল নাগরিক সমানভাবে স্বাধীনতা ও রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা পেতে পারে। কেউ কারও অধিকার ক্ষুন্ন করতে পারে না এবং ক্ষমতার অপব্যবহার করতে সাহস করে না।

সার্বভৌমত্ব কি?

সার্বভৌমত্ব হলো রাষ্ট্র গঠনের চারটি উপাদানের মধ্যে মুখ্য উপাদান। সার্বভৌম শব্দটি দ্বারা রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বুঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের গঠন পূর্ণতা পায়। সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। রাষ্ট্রে সার্বভৌম ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই।

আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে

আইনের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো- মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করা। আইন মানুষের বাহ্যিক আচরণ ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে। যেমন- আইনবিরোধী কোনো কাজের জন্য শাস্তি পেতে হয়। শাস্তির ভয়ে মানুষ অপরাধ থেকে বিরত থাকে। আরো পড়ুনঃনিবর্তনমূলক আটক আইন বলতে কী বোঝায়?কপিরাইট কাকে বলে? কপিরাইট আইন কি? কপিরাইট আইনের উদ্দেশ্যব্যবসায়ের আইনগত পরিবেশ কাকে বলে?

আইনের দৃষ্টিতে সাম্য বলতে কি বুঝায়?

আইনের দৃষ্টিতে সাম্য মানে সমাজে ধনী-দরিদ্র, সবল-দুর্বল, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সকলেই সমান। আইনের চোখে কেউ বাড়তি সুবিধা পাবে না। সকলের জন্য একই আইন প্রযোজ্য। রাষ্ট্র ও ব্যক্তি স্বাধীনতা তখনই খর্ব হয় যখন আইনের অনুশাসন থাকে না। আরো পড়ুনঃআইনসভার নির্বাচন সংক্রান্ত কাজ ও বিচারসংক্রান্ত কাজের বর্ণনা দাও।আইন মেনে চলা হয় কেন?আইনের উৎসসমূহের বর্ণনা দাও।আইন … Read more

error: Content is protected !!