তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে?

তারামন বিবি যুদ্ধ করেন ১১ নং সেক্টরে। কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাঁচারিপাড়ায় জন্ম নেয়া বীরপ্রতীক তারামন বিবি ১১ নং সেক্টরের অধিনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ?

চিকনগুনিয়া রোগটি পতঙ্গবাহিত  রোগ। চিকনগুনিয়া হলো ফ্লাভি ভাইরাস দ্বারা সংক্রমিত একটি রোগ। এ রোগের বাহক এডিস এজিপটাই (Ades Agypdic) নামক মশকী। মশা বা মশকী পতঙ্গ শ্রেণীর প্রাণী। সুতরাং চিকনগুনিয়া পতঙ্গবাহিত রোগ।

রাশিয়ার মুদ্রার নাম কি?

রাশিয়ার মুদ্রার নাম – রুবল। রাশিয়া এবং বেলারুশের মুদ্রার নাম রুবল। রিংগিত হলো মালয়েশিয়ার মুদ্রা, লিরা তুরস্কের মুদ্রা এবং ক্রোনা হলো সুইডেন, আইসল্যান্ডের মুদ্রা।

দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অন্তর্গত?

 দহগ্রাম ছিটমহলটি লালমনিরহাট জেলার অন্তর্গত। ৩১ জুলাই ২০১৫ মধ্যরাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময় হয়। তবে এ বিনিময় চুক্তির মধ্যে দহগ্রাম ছিটমহলটি পড়ে না। কারণ এ সমস্যার সমাধান ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী সমাধান হয়েছে। এ চুক্তি অনুযায়ী আড়াই বর্গমাইল আয়তনের দক্ষিণ বেরুবাড়ীর বিনিময়ে দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলের অধিবাসীদের মূল ভূখণ্ডে নির্বিঘ্নে যাতায়াতের জন্য তিন বিঘা … Read more

কার সময়ে বঙ্গভঙ্গ হয়?

লর্ড কার্জন – এর সময়ে বঙ্গভঙ্গ হয়। ভারতের বড়লাট লর্ড কার্জনের এক ঘোষণার মাধ্যমে ১৯০৫ সালের ১৬ অক্টোবর ‘বঙ্গভঙ্গ’ হয়। বঙ্গভঙ্গের ফলে নতুন প্রদেশ ‘পূর্ববঙ্গ ও আসাম’ গঠিত হয়। নবগঠিত এ প্রদেশের রাজধানী ও আইনসভা ছিল ঢাকায়। ‘বঙ্গভঙ্গ’ রদ হয় ১৯১১ সালে লর্ড হার্ডিঞ্জের সময়ে।

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?

বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন – সম্রাট আকবর। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। কৃষিকাজের সুবিধার্থে মুঘল সম্রাট আকবর হিজরি ও বাংলা সৌরসনকে ভিত্তি করে ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন।

অস্থিমজ্জা কাকে বলে? অস্থির কাজ

অস্থিমজ্জা কাকে বলে? ম্যাট্রিক্সের জৈব উপাদানের সাথে ক্যালসিয়াম কার্বোনেট ও ক্যালসিয়াম ফসফেট জাতীয় অজৈব লবণ জমা হয়ে যে দৃঢ় ও কঠিন ভারবাহী কলা সৃষ্টি হয় তাকে অস্থি বলে। এটি মূলতঃ অস্থিকোষ ও ম্যাট্রিক্স দ্বারা গঠিত। ম্যাট্রিক্স এর ৪০% জৈব পদার্থ ও ৬০% অজৈব পদার্থ।  অস্থিতে তিন প্রকার অস্থিকোষ থাকে। যথা- অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট ও অস্টিওক্লাস্ট। সকল … Read more

error: Content is protected !!