উদ্ভিদে সাইটোকাইনিনের প্রভাব

সাইটোকাইনিনের প্রভাবে উদ্ভিদের কোষের বৃদ্ধি ঘটে, বিভিন্ন অঙ্গের বিকাশ সাধিত হয়, বীজ ও অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গ হয়। এছাড়া এটি উদ্ভিদের বার্ধক্য বিলম্বিতকরণেও ভূমিকা রাখে। এটি অক্সিনের সাথে মিলিত হয়ে কোষে বিভাজনকে উদ্দীপ্ত করে।

স্বাভাবিক সংখ্যা (Natural Number) কাকে বলে?

স্বাভাবিক সংখ্যার স্বীকার্য স্বাভাবিক সংখ্যার স্বীকার্য হলো – (ক) ১ একটি স্বাভাবিক সংখ্যা।(খ) যেকোনো স্বাভাবিক সংখ্যার সাথে ১ যোগ করলে তার উত্তরাধিকারী সংখ্যা অর্থাৎ পরবর্তী সংখ্যা পাওয়া যায়।(গ) দুটি সংখ্যার উত্তরাধীকারী সমান হলে সংখ্যাদ্বয়ও একে অন্যের সমান হবে।(ঘ) ১ ব্যতিত সকল স্বাভাবিক সংখ্যাই কারও না কারও উত্তরাধিকারী। স্বাভাবিক সংখ্যার সেটকে N দ্বারা প্রকাশ করা হয়।স্বাভাবিক … Read more

জিওপারসেপশান কাকে বলে?

জিওপারসেপশান বলতে উদ্ভিদমূলের ভূমিমুখী চলনকে বুঝায়। এটি একধরনের বক্রচলন। মহাকর্ষীয় বলের দিকে উদ্ভিদের অঙ্গের ভূমিমুখী চলন হলো জিওপারসেপশান বা গ্রাফিট্রপিসম।

উদ্ভিদের সামগ্রিক চলন কি?

উদ্ভিদ দেহের কোনো অংশ যখন সামগ্রিকভাবে প্রয়োজনের তাগিদে একস্থান থেকে অন্যস্থানে গমন করে তাকে সামগ্রিক চলন বলে। যেমন- ছত্রাক ও উন্নত শ্রেণির উদ্ভিদের যৌন জনন কোষে এবং জুস্পোরে এ ধরনের চলন দেখা যায়।

স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাকে বলে?

যে তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক ও মেরুরজ্জুর কোনো প্রভাব না থাকায় এরা স্বাধীন ও স্বতন্ত্রভাবে আপন কর্তব্য পালন করতে পারে তাকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলে। দেহের ভেতরের অঙ্গসমূহ যেমন- হৃৎপিন্ড, অন্ত্র, পাকস্থলি, অগ্ন্যাশয় ইত্যাদির কাজ পরিচালনায় আমাদের কোনো নিয়ন্ত্রণ না থাকায় তা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত হয়।

error: Content is protected !!