প্রাকৃতিক বিজ্ঞান কাকে বলে?

বিজ্ঞানের একটি শাখা হলো প্রাকৃতিক বিজ্ঞান(Natural Science)। যুক্তি দিয়ে, পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা বা তার ব্যাখ্যা দেওয়া বা সে সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করাই হলো প্রাকৃতিক বিজ্ঞানের কাজ।  রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি প্রধান শাখা যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞান কি? বিজ্ঞান কাকে বলে?

পরীক্ষা-নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন হয় সেই জ্ঞানই হলো বিজ্ঞান। বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা-নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি। বিজ্ঞান জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতি তেমন গুরুত্বপূর্ণ এবং বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি।

পরাগায়নে ফুলের মধু গ্রন্থির ভূমিকা

অনেক ফুলেই মধু গ্রন্থি থাকে। ফুলের এই মধু আহরণ করতে প্রাণী বা কীটপতঙ্গ ফুলে ফুলে বেড়ায়। সে সময় ঐ ফুলের পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়। এই বাহকটি যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগ পরবর্তী ফুলের গর্ভমুণ্ডে লেগে যায় এবং পরাগায়ন ঘটে। কাজেই পরাগায়নের মাধ্যম হিসাবে প্রাণী বা কীট পতঙ্গকে আকর্ষণের মাধ্যমে মধু গ্রন্থি পরাগায়নে … Read more

সস্য কি?

সস্য হলো বীজের একটি অংশ। উদ্ভিদের নিষেকের সময় যে দুইটি পুংজনন কোষ ভ্রূণথলিতে মুক্ত হয় তার একটি পুংজননকোষ গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপলয়েড (3n) সস্যকোষ সৃষ্টি করে। পরবর্তীতে এই সস্যকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সস্যটিস্যু উৎপন্ন করে যা বীজের একটি অংশে পরিণত হয়।

বিপদ সংকেত কি? বিপদ সংকেত দেখানোর কারণ

বিপদ সংকেতপ্রাকৃতিক দুর্যোগের সময় নদীবন্দরের জন্য ১ থেকে ৪ নম্বর এবং সমুদ্র বন্দরের জন্য ১ থেকে ১১ নম্বর পর্যন্ত হুঁশিয়ারি সংকেত দেখানো হয়। এ সংকেতগুলোকে বিপদ সংকেত বলে।বিপদ সংকেত দেখানোর কারণ বাংলাদেশের উপকূলবর্তী এলাকার মানুষ সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে। প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়। উদাহরণস্বরূপ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় এলাকার কাঁচা … Read more

দীর্ঘ লাফ প্রতিযোগিতায় প্রতিযোগীকে অনেক দূর থেকে লাফ দিতে হয় কেন?

দীর্ঘ লাফ প্রতিযোগিতায় প্রতিযোগীকে অনেক দূর থেকে লাফ দিতে হয়। কারণ এর ফলে প্রতিযোগী কর্তৃক লব্ধ গতি জড়তার মান বেশি হয় এবং প্রতিযোগী অনেক দূর পর্যন্ত লাফ দিয়ে যেতে পারে।

error: Content is protected !!