ভ্রূণের অগ্রাংশের উদ্দীপনাকে কেন অভিকর্ষ উপলবদ্ধি বলা হয়?

ভ্রূণমূলের অগ্রাংশের উদ্দীপনাকে অভিকর্ষ উপলব্ধি বলা হয় কারণ অভিকর্ষের টানে ভ্রূণমূলের কোষের উপাদানগুলো নিচের দিকে স্থানান্তরিত হয়। এই চাপ গিয়ে পড়ে পার্শ্বীয় কোষের প্রাচীরে। ফলে ভ্রূণমূলটিতে অভিকর্ষজ চলন দেখা যায় অর্থাৎ তা অভিকর্ষের টানে মাটির নিচে বাড়তে থাকে। তাই ভ্রূণমূলের অগ্রাংশের উদ্দীপনা বা মাটির নিচের চলনকে অভিকর্ষ উপলব্ধি বলে।

পেলিয়েন্টলোজী কি?

প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানই হলো পেলিয়েন্টলোজী।পেলিয়েন্টলোজী (Paleontology) হলো বিজ্ঞানের একটি শাখা যা প্রাগৈতিহাসিক জীবন ও পরিবেশ সম্পর্কে অধ্যয়ন করে। এটি প্রাচীন জীবাশ্ম (fossils) এর মাধ্যমে অতীতের জীবন রূপ, বিকাশ, পরিবেশ এবং পৃথিবীর ইতিহাস সম্পর্কে তথ্য সংগ্রহ করে। পেলিয়েন্টলোজীর গুরুত্ব পেলিয়েন্টলোজির বিভিন্ন শাখা পেলিয়েন্টলোজী একটি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিজ্ঞান শাখা যা আমাদেরকে অতীতের … Read more

সমন্বয় কি?

সমন্বয় হলো বিভিন্ন উপাদান বা ব্যক্তিকে এমনভাবে একত্রিত করা যাতে তারা একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য একত্রে কাজ করতে পারে। অন্য কথায়, সমন্বয় হলো বিভিন্ন কাজ, ব্যক্তি, বা গোষ্ঠীর মধ্যে সামঞ্জস্য বিধান করা। এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিভিন্ন উপাদানকে একে অপরের সাথে সম্পর্কিত করে এবং তাদের মধ্যে একটি ঐক্য সৃষ্টি করে। উদ্ভিদ ও প্রাণীর … Read more

নেগেটিভ ফটোট্রপিজম কাকে বলে?

নেগেটিভ ফটোট্রপিজম কাকে বলে? ফটোট্রপিজম হলো উদ্ভিদের এক ধরনের বক্রচলন। উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখা সব সময় আলোর দিকে চলন ঘটে এবং মূলের চলন সব সময় আলোর বিপরীত দিকে হয়। আলোর বিপরীতে মূলের চলনকে নেগেটিভ ফটোট্রপিজম বলে। নেগেটিভ ফটোট্রপিজম হল একটি জৈবিক ঘটনা, যেখানে কোনো উদ্ভিদের একটি নির্দিষ্ট অংশ আলোর উৎস থেকে দূরে বা বিপরীত দিকে … Read more

পজিটিভ ফটোট্রপিজম কাকে বলে?

আলোর উপস্থিতিতে উদ্ভিদের কাণ্ডের ও শাখা প্রশাখার আলোর দিকে অথবা আলোর বিপরীত দিকে চলনই ফটোট্রপিজম চলন। এটি এক ধরনের বক্রচলন। সাধারণত উদ্ভিদের কাণ্ড ও শাখা-প্রশাখার আলোর দিকে এবং মূলের আলোর বিপরীত দিকে চলন ঘটে। কাণ্ডের আলোর দিকে চলনকে পজিটিভ ফটোট্রপিজম বলে। পজিটিভ ফটোট্রপিজম হল একটি উদ্ভিদের আলোর উৎসের দিকে বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া। সহজ কথায়, যখন … Read more

অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন?

অগ্ন্যাশয় একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত অগ্ন্যাশয়রস পরিপাকে সাহায্য করে। আবার অগ্ন্যাশয় থেকে ইনসুলিন ও গ্লকাগন হরমোন নিঃসৃত হয় যা মানব দেহের গ্লুকোজের মাত্রা ঠিক রাখে। সুতরাং অগ্ন্যাশয় একই সাথে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে বলে অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়।

সমন্বয়ে মাদকদ্রব্যের প্রভাব আছে কেন?

বিভিন্ন মাদক দ্রব্য যেমন- তামাক, গাজা, সিগারেট, মদ প্রভৃতিতে নিকোটিন ও অন্যান্য নেশা উদ্রেককারী উপাদান থাকে যা স্নায়ুকোষকে উদ্দীপিত করে। ফলে স্নায়ুকোষের স্বাভাবিক কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্থ হয়। এতে মস্তিষ্কের সমন্বয় কার্যক্রম স্বাভাবিক ভাবে সম্পন্ন হতে পারে না।

error: Content is protected !!