অ্যাডার (adder) কি?

অ্যাডার বা যোগবর্তনী হলো বাইনারী সংখ্যার যোগ বাস্তবায়নকারী ডিজিটাল বর্তনী। অ্যাডার হলো একটি ডিজিটাল ইলেকট্রনিক বর্তনী যা দুটি বা ততোধিক সংখ্যাকে যোগ করে। এটি কম্পিউটারের অ্যারিথমেটিক লজিক ইউনিট (ALU) এর একটি মূল উপাদান। অ্যাডার প্রধানত দুই প্রকারের হয়: অ্যাডারের ব্যবহার:

শিফট রেজিস্টার কাকে বলে?

যে রেজিস্টারের মাধ্যমে প্রতিটি ক্লক সংকেতে ডেটার একটি বিটকে ডান থেকে বামে বা বাম থেকে ডানে সরানো যায় তাকে শিফট রেজিস্টার (Shift Register) বলে।

ডায়রিয়া রোগটি বিপদজনক কেন?

ডায়রিয়া হলে রোগীর দেহ থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। এজন্য দেহের পানি কমে যায় এবং রোগী দুর্বল হয়ে পড়ে। ফলে দেহে পানি ও লবণের স্বল্পতা দেখা দেয়। পানি স্বল্পতার দরুন রোগী মারাও যেতে পারে। এই কারণেই ডায়রিয়া রোগটি বিপদজনক।

গ্যাসট্রিক আলসার কি?

আলসার হলো পাকস্থলির প্রদাহ বা ক্ষত। দীর্ঘদিন ধরে খাদ্য গ্রহণে অনিয়ম হলে পাকস্থলিতে অম্লের আধিক্য ঘটে। অনেকদিন ধরে এ অবস্থা চলতে থাকলে পাকস্থলিতে ক্ষতের সৃষ্টি হয়, তখন একে গ্যাস্ট্রিক আলসার বলে। এ রোগে পেটের ঠিক মাঝখানে একঘেয়ে ব্যাথা অনুভব হয়। এ রোগের প্রতিকারের জন্য নিয়মিত সহজপাচ্য খাদ্যগ্রহণ এবং অধিক তেল ও মশলাযুক্ত খাদ্য পরিহার করা … Read more

error: Content is protected !!