হ্যাপ্লয়েড কাকে বলে?

উচ্চ শ্রেণির জনন কোষ সৃষ্টির সময় এবং অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়। এ অবস্থাকে হ্যাপ্লয়েড বলে। একে ‘n’ দ্বারা প্রকাশ করা হয়। মানুষের জনন কোষ (শুক্রাণু ও ডিম্বাণু) হ্যাপ্লয়েড কোষের উদাহরণ। হ্যাপ্লয়েড কোষগুলি সাধারণত জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। যখন একটি হ্যাপ্লয়েড শুক্রাণু এবং একটি হ্যাপ্লয়েড ডিম্বাণু মিলিত হয়, তখন একটি নতুন … Read more

তাওহিদের মূল শিক্ষা কি?

তাওহীদ ইসলামের সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি হলো আল্লাহ একমাত্র সত্য ঈশ্বর এবং তাঁর কোনো সহযোগী নেই, এই বিশ্বাস। সহজ কথায়, তাওহীদ হলো আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে মেনে নেওয়া। তাওহীদের মূল শিক্ষা হলো আল্লাহর একত্বে বিশ্বাস করা। এতে অন্তর্ভুক্ত আছে আল্লাহর সত্তার একত্ব, তাঁর গুণাবলীর একত্ব এবং তাঁর কর্মের একত্ব। মানুষ যখন আল্লাহর একত্বে … Read more

বেঁটে লোক অপেক্ষা লম্বা লোকের BMR বেশি কেন?

BMR নির্ভর করে লিঙ্গ, বয়স, ওজন এবং উচ্চতার উপর। এ থেকে বোঝা যায় উচ্চতা BMR এর ওপর প্রভাব ফেলে। উচ্চতা বেশি হলে BMR বেশি হয়। কারণ লম্বা লোকের দেহকলা বেঁটে লোকের চেয়ে বেশি। এ কারণে লম্বা ব্যক্তি বেশি শক্তি গ্রহণ করে থাকে, যে জন্য বেঁটে লোক অপেক্ষা লম্বা লোকের BMR বেশি।

উচ্চ মানের আমিষ কাকে বলে?

বিভিন্ন ধরনের প্রাণিজ আমিষ যেমন- মাছ, মাংস, ডিম, পনির, ছানা, যকৃত ইত্যাদি উচ্চমানের আমিষ জাতীয় খাদ্য। এসব খাদ্যে দেহের প্রয়োজনীয় সংখ্যক অ্যামাইনো এসিড পাওয়া যায় যার সবকয়টা উদ্ভিজ্জ আমিষে থাকে না। তাই প্রাণিজ আমিষের জৈবমূল্য অনেক বেশি। সে জন্য প্রাণিজ আমিষকে উচ্চ মানের আমিষ বলে।

মাইক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে?

উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান অত্যন্ত কম পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলে।

অবাত ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্য কি?

অবাত ও সবাত শ্বসনের মধ্যে পার্থক্যগুলো হলো- নং   অবাত শ্বসন সবাত শ্বসন  ১ অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে হয়।  ২ শ্বসনিক বস্তু আংশিকরূপে জারিত হয়। শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়।  ৩ দুই ধাপে সংঘটিত হয়। চার ধাপে সংঘটিত হয়।  ৪ বিভিন্ন জৈব, যৌগ,  CO2 ও সামান্য শক্তি উৎপাদিত হয়। পানি,  CO2 ও  বিপুল পরিমাণ শক্তি … Read more

error: Content is protected !!