আমদানি বাণিজ্য কাকে বলে?

বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশ থেকে পণ্যসামগ্রী কিনে নিজ দেশে আনাকে আমদানি বাণিজ্য বলে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য বিভিন্ন প্রয়োজনীয় পণ্য বিদেশ থেকে আমদানি করা হয়। সাধারণত কোনো দেশে নির্দিষ্ট পণ্যের অভাব পূরণের জন্য তা অন্য দেশ থেকে আনা হয়। যেমন – চীন থেকে মোবাইল সেট কিনে বাংলাদেশে এনে বিক্রি করা।

ইঞ্জিনের দক্ষতা কাকে বলে?

কোনো তাপ ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপ শক্তির পরিমাণ এবং ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তির পরিমাণের অনুপাতকে ইঞ্জিনের দক্ষতা বলে। ইঞ্জিনের দক্ষতা = ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপশক্তি ÷  ইঞ্জিন দ্বারা শোষিত তাপশক্তি

কোনো স্থিতি বা গতি পরম নয় কেন?

 পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতিকে পরম স্থিতি বলে এবং পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে। কিন্তু এ মহাবিশ্বের এমন কোনো প্রসঙ্গ বস্তু পাওয়া সম্ভব নয় যা প্রকৃতপক্ষে স্থির রয়েছে। কারণ পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারদিকে ঘুরছে, সূর্য ও তার গ্রহ, উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরছে। কাজেই আমরা যখন কোনো … Read more

গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কি ঘোষণা করেন?

প্রাচীনকালে দার্শনিকরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা-ভাবনা করেন। খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ঘোষণা করেন যে, প্রত্যেক পদার্থকে ভাঙতে থাকলে শেষ পর্যন্ত এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তিনি এর নাম দেন অ্যাটম (Atom) অর্থ indivisible বা অবিভাজ্য)। 

সেরিবেলাম কাকে বলে?

মানুষের মস্তিষ্কে অবস্থিত পনসের পৃষ্ঠীয় ভাগে অবস্থিত খণ্ডাংশটিকে বলা হয় সেরিবেলাম। এর বাইরের দিকে ধূসর পদার্থের আবরণ ও ভেতরের দিকে শ্বেত পদার্থ থাকে। সেরিবেলাম দেহের পেশির টান নিয়ন্ত্রণ, চলনে সমন্বয় সাধন, দেহের ভারসাম্য রক্ষা ইত্যাদি কার্যাবলি নিয়ন্ত্রণ করে।

শ্রোণিচক্র কি?

পদ এবং মেরুদণ্ডের সংযোগস্থলে অবস্থিত অস্থিগুলোকে একত্রে শ্রোণিচক্র বলে। দুই পাশের দুটি ইনোমিনেট অস্থি একত্রে মিলিত হয়ে শ্রোণিচক্র গঠন করে। ইলিয়াম, ইশ্চিয়াম ও পিউবিস এ তিনটি অস্থির সমন্বয়ে প্রতিটি ইনোমিনেট অস্থি গঠিত।

সেলুলোজ কি বা সেলুলোজ কাকে বলে?

সেলুলোজ হলো β-D গ্লুকোজের পলিমার। β-D গ্লুকোজের একটি অণুর এক নম্বর কার্বন(C1) এর সাথে অপর একটি β-D গ্লুকোজ অণুর চার নম্বর কার্বন(C4) β- গ্লাইকোসাইড বন্ধনের মাধ্যমে সেলুলোজ গঠিত হয়।  রাসায়নিক ভাবে সেলুলোজ হলো গ্লাইকোসাইড বন্ধন দ্বারা গঠিত গ্লুকোজের সরল রৈখিক পলিমার। এতে 3000 থেকে 25000 একক β-D গ্লুকোজ অণু বিদ্যমান থাকে।

গড় বেগ কি বা কাকে বলে?

কোনো একটি বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব অর্থাৎ সরণকে মোট সময় দ্বারা ভাগ দিলে যা পাওয়া যায় তাকে গড়বেগ বলে। অর্থাৎ গড় বেগ = সরণ ÷  সময়।

error: Content is protected !!