বুদ্ধির শিক্ষামূলক সংজ্ঞা লেখো।
কলভিন্ (Colvin) এর মতে, ব্যক্তির বুদ্ধি তার অভিযোজন সংক্রান্ত অতীত শিখন বা শিখন ক্ষমতার সমানুপাতী।
কলভিন্ (Colvin) এর মতে, ব্যক্তির বুদ্ধি তার অভিযোজন সংক্রান্ত অতীত শিখন বা শিখন ক্ষমতার সমানুপাতী।
মনোবিদ স্টার্ন বলেছেন, জীবনের নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে সচেতনভাবে সামঞ্জস্যবিধানের সাধারণ মানসিক ক্ষমতাই হল বুদ্ধি।
বুদ্ধি কাকে বলে সেই সম্পর্কে মনোবিদগণের ব্যাখ্যাগুলিকে একত্রিত করে একটি সামগ্রিক এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা উল্লেখ করা যায় – বুদ্ধি হলো এক ধরনের মানসিক শক্তি যা মানসিক বা জ্ঞানমূলক ক্ষমতার রূপ পায় এবং যার সাহায্যে ব্যক্তি নতুন পরিবেশ পরিস্থিতিতে সর্বোচ্চ মাত্রায় কার্যকরী অভিযোজন সক্ষম হয়।
বুদ্ধি হলো একটি সামগ্রিক ক্ষমতা যা ব্যক্তিকে উদ্দেশ্যমূলক ক্রিয়া করতে, যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে এবং সার্থকভাবে পরিবেশের সঙ্গে কাজ করতে সাহায্য করে।
ব্যালার্ড এর মতে, বুদ্ধি হলো মনের আপেক্ষিক ক্ষমতা যা একই ধরনের জ্ঞান, আগ্রহ ও পরিবেশের মধ্যে লক্ষ্য করা যায়।
টারম্যান বলেছেন, বুদ্ধি হল বিমূর্ত চিন্তনের ক্ষমতা।
ক্যাটেলের কেলাসিত বুদ্ধি জন্মগতও নয়, আবার অর্জিতও নয়। জন্মগত ক্ষমতা ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল ব্যক্তির আচরণের মধ্যে যেভাবে প্রতিফলিত হয়, তাই হলো কেলাসিত বুদ্ধি। এই বুদ্ধিকে বিভিন্ন মানসিক কাজের মধ্যে পর্যবেক্ষণ করা যায়। এই বুদ্ধি কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় স্থির থাকে না। পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর পরিবর্তন হয়।
ক্যাটেলের তরল বুদ্ধি হলো ব্যক্তির সহজাত যা কেন্দ্রীয় স্নায়ুকেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত এবং ব্যক্তির মানসিক বিকাশে সহায়তা করে। এই বুদ্ধি বাইরে থেকে প্রত্যক্ষ করা যায় না।