পড়ন্ত বস্তুর কোন ধরনের কাজ হয় এবং কেন?

আমরা জানি, যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায় বা বলের দিকে সরণের উপাংশ থাকে, তাহলে সেই বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলের দ্বারা কাজ বলে।যেহেতু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ বল যেদিকে ক্রিয়া করে, বস্তুর সরণও সেদিকেই ঘটে।সুতরাং পড়ন্ত বস্তুর কাজ বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ।

একটি মোটর সাইকেল ও একটি বাসের মধ্যে কোনটির জড়তা বেশি এবং কেন?

একটি মোটর সাইকেল ও একটি বাসের মধ্যে বাসের জড়তা বেশি। কারণ, আমরা জানি, ভর হচ্ছে জড়তার পরিমাণ বাসের ভর মোটর সাইকেলের ভরের চেয়ে বেশি বলেই বাসের জড়তা বেশি।

নিউটনীয় পদার্থবিজ্ঞানে স্থানকে কিভাবে ব্যাখ্যা করা যায়?

নিউটনীয় বা চিরায়ত পদার্থবিজ্ঞানে স্থান হচ্ছে ত্রিমাত্রিক এক বিস্তৃতি। স্থানের কোনো শুরু বা শেষ নেই। অর্থাৎ অসীম এ বিস্তৃতি স্থানকে অতিক্ষুদ্র অংশে ভাগ করা যায় অর্থাৎ স্থান নিরবচ্ছিন্ন। স্থানের যেকোনো এলাকা অন্য এলাকা থেকে অভিন্ন। স্থান নিরপেক্ষ। স্থানের মধ্যে সব ঘটনা ঘটে এবং স্থানের বিস্তৃতির মধ্যেই সমস্ত বস্তুর অবস্থান কিন্তু স্থান কোনো বস্তু বা ঘটনা … Read more

পরিমাপে প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় কেন?

প্রধান স্কেল বা মিটার স্কেলের সাহায্যে মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য পরিমাপ করা যায়। কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ যেমন, 0.2 মিলিমিটার বা 0.8 মিলিমিটার দৈর্ঘ্য মিটার স্কেলের সাহায্যে পরিমাপ করা যায় না। ভার্নিয়ার স্কেল বস্তুর দৈর্ঘ্য মিলিমিটার এর ভগ্নাংশ পর্যন্ত প্রকাশ করে। তাই মিলিমিটার এর ভগ্নাংশ পর্যন্ত দৈর্ঘ্য নির্ভুলভাবে পরিমাপ করতে প্রধান স্কেলের সাথে ভার্ণিয়ার স্কেল ব্যবহার করা … Read more

ভার্নিয়ার সমপাতন কি?

স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দেখা যায় ভার্নিয়ার স্কেলের একটি দাগ প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে মিলে। অনেক ক্ষেত্রে দাগ মিলে না। সেক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের একটি দাগ প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে সবচেয়ে কাছাকাছি থাকে। ভার্নিয়ার স্কেলের যত তম দাগটি প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলে বা সবচেয়ে কাছাকাছি … Read more

ভার্নিয়ার ধ্রুবক 0.01 mm বলতে কি বুঝ?

স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণই হলো ভার্নিয়ার ধ্রুবক। অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক 0.01 mm বলতে বোঝায়, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ 0.01 mm ছোট।

বিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি ঘটে কেন?

বিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি ঘটে। পদার্থবিজ্ঞানী প্রফেসর আবদুস সালাম, শেলডন গ্লাশো, স্টিভেন ওয়াইনবার্গ একীভূত ক্ষেত্রতত্ত্বের বেলায় মৌলিক বলগুলোকে একত্রীকরণের ক্ষেত্রে তাড়িত দুর্বল বল আবিষ্কার করে অসামান্য অবদান রাখেন বিংশ শতাব্দীতে। ভারতীয় পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর রমন বিংশ শতাব্দীতে রমন প্রভাব আবিষ্কার করেন। বিংশ শতাব্দীতেই ওটোহান ও স্ট্রেসম্যান বের করেন যে নিউক্লিয়াস ফিশানযোগ্য। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু প্ল্যাঙ্কের … Read more

আমরা কেন পদার্থবিজ্ঞান পড়বো?

পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটি মৌলিক শাখা। পদার্থ বিজ্ঞানের নীতি বিজ্ঞানের অন্য শাখাগুলোর ভিত্তি তৈরি করেছে। পদার্থবিজ্ঞান পড়ার পেছনে কারণগুলো হলো –

error: Content is protected !!