মোলারিটি কাকে বলে?
নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে দ্রবণের মোলারিটি বলে। মোলারিটিকে M দ্বারা প্রকাশ করা হয়। 1 মোল NaCl = 58.5 g। উদাহরণস্বরূপ – 1 লিটার Na2CO3 এর দ্রবণে 106 g Na2CO3 দ্রবীভূত থাকলে ঐ দ্রবণের মোলারিটি হবে 1 M বা 1 mol/L।