ঘড়ির কাঁটার গতিকে পর্যাবৃত্ত গতি বলা হয় কেন?

কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। ঘড়ির কাঁটার ক্ষেত্রে দেখা যায় যে, কাঁটাগুলো একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করে। ঘণ্টা, মিনিট ও সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে এই নির্দিষ্ট সময়ের মান যথাক্রমে … Read more

ঈমান কাকে বলে? কত প্রকার ও কি কি?

ঈমান কাকে বলে? ইসলামি শরিয়তের পরিভাষায়, ইসলামের মূল বিষয়গুলোকে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে।ঈমান অর্থ বিশ্বাস। ইসলামি শরীয়তের সকল বিষয়গুলো মনেপ্রাণে বিশ্বাস করা, মুখে স্বীকার করা ও মনে চলা বা কাজে প্রকাশ করার নাম ঈমান।এক আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, তার প্রেরিত কিতাবসমূহ, নবী রাসুলগণ, ফেরেশতাগণ, মৃত্যু, কিয়ামত … Read more

মৌলিক বল কাকে বলে?

যে সকল বল মূল বা স্বাধীন অর্থাৎ যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বরং অন্যান্য বল এই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ তাদেরকে মৌলিক বল বলে।

চলন্ত ফ্যানের সুইচ অফ করার পরেও এর পাখাগুলো কিছু সময় ঘুরে কেন?

চলন্ত ফ্যানের পাখা বন্ধ করার পরও কিছু সময় ফ্যানের পাখাগুলো ঘুরতে থাকে। এর কারণ হলো গতি জড়তা, কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার নাম জড়তা। সুইচ বন্ধ করার আগে ফ্যানটির পাখাগুলো চলন্ত অবস্থায় ছিল। তাই বন্ধ করার পরও গতি জড়তার কারণে পাখাগুলো আরও কিছুক্ষণ ঘুরে।

কঠিন বস্তুর তরলে ভাসন ও নিমজ্জনের কারণ

স্থির তরলে কোনো কঠিন বস্তুকে ছেড়ে দিলে বস্তুটির উপর দুটি বল ক্রিয়া করে। একটি হচ্ছে বস্তুর ওজন W1 যার দিকে নিম্নমুখী। অপরটি হচ্ছে প্লবতা W2 যার দিক ঊর্ধ্বমুখী। এই দুই বলের মানের উপরই বস্তুটির ভাসন ও নিমজ্জন নির্ভর করে। এক্ষেত্রে নিচের যেকোনো একটি ঘটনা ঘটতে পারে-

error: Content is protected !!