অভিকর্ষজ ত্বরণের মাত্রা কি?
অভিকর্ষজ ত্বরণের মাত্রা হলো : LT-2
অভিকর্ষজ ত্বরণের মাত্রা হলো : LT-2
একটি সুরশলাকাকে কম্পিত করলে দেখা যাবে, এটি একবার এদিকে যাচ্ছে এবং পরে আবার তার বিপরীত দিকে যাচ্ছে। খুব ভালোভাবে লক্ষ করলে দেখা যাবে যে, সে তার পর্যায়কালের অর্ধেক সময় সম্মুখ দিকে এবং বাকি অর্ধেক সময় পশ্চাৎ দিকে চলে, এভাবে সে অনবরত কম্পিত হতে থাকে যা স্পন্দন গতি নামে পরিচিত। সুতরাং বলা যায় কম্পনশীল সুরশলাকার গতি … Read more
নৌকা থেকে কোনো ব্যক্তি লাফ দিলে ব্যক্তি নৌকার উপর বল প্রয়োগ করে এবং নৌকা ও ব্যক্তির ভরবেগের পরিবর্তন হয়। ভরবেগের সংরক্ষণ সূত্রানুসারে, নৌকা ও ব্যক্তির ভরবেগের পরিবর্তন হবে পরস্পরের সমান ও বিপরীতমুখী। এ কারণেই নৌকা পিছনের দিকে ছুটে যায়।
স্থির অবস্থান থেকে কোনো বস্তু অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তে থাকলে বস্তুটির ওপর অভিকর্ষজ ত্বরণ (g = 9.8 ms-2) ক্রিয়া করে। অর্থাৎ বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 9.8 ms-2 বৃদ্ধি পেতে থাকে।ফলে অভিকর্ষ বলের প্রভাবে পড়ন্ত বস্তুর বেগের পরিবর্তন হয়।
সমবেগে কোনো বস্তু গতিশীল থাকলে এর বেগের পরিবর্তন ঘটে না। আদিবেগ ও শেষবেগ সমান (v = u) হওয়ার কারণে সুষম বেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য হয়। অর্থাৎ ত্বরণ, a = (v-u)÷t = (v-v)÷t = 0
কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি সেই বিন্দুতে ফিরে আসে তাহলে তার সরণ শূন্য হয়। আমরা জানি, গড় বেগ = মোট সরণ ÷ মোট সময় এক্ষেত্রে, যেহেতু মোট সরণ শূন্য, তাই গড় বেগও শূন্য। আবার, গড় দ্রুতি = মোট অতিক্রান্ত দূরত্ব ÷ মোট সময় কিন্তু এক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না, তাই গড় … Read more
কাজের মাত্রা হলো ML2T-2।
হট স্পটের সংস্পর্শে এসে ভূগর্ভস্থ পানি বাষ্পে পরিণত হয়। এই বাষ্প ভূ-গর্ভে আটকা পড়ে যায়। হট স্পটের উপর গর্ত করে পাইপ ঢুকিয়ে উচ্চ চাপে এই বাষ্পকে বের করে আনা যায় যা দিয়ে টার্বাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়।