তাকদিরে বিশ্বাস ইমানের অংশ কেন?

একজন মুমিন হতে হলে যে সাতটি মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হয় তাকদিরে বিশ্বাস তার মধ্যে অন্যতম। তাকদিরে বিশ্বাসের অর্থ হলো মানবজীবনে যেসব ভালো ও মন্দ সংঘটিত হয় তা সবকিছু আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। মানুষ ভালোর জন্য শুধু চেষ্টা করতে পারে। কিন্তু ফলাফল আল্লাহর ওপর নির্ভর করে। কেউ যদি তাকদিরে বিশ্বাস না করে তাহলে … Read more

আসমানি কিতাব বিশ্বাস করতে হবে কেন?

একজন মুসলিমের তাওহিদ ও রিসালাতে বিশ্বাস করা যেমন জরুরি, আল্লাহর কিতাবে বিশ্বাস করাও তেমনি জরুরি। কারণ আসমানি কিতাবের মাধ্যমেই আল্লাহ্, রাসূল, আখিরাত প্রভৃতি মূল বিষয়গুলো জানা যায়। প্রকৃতপক্ষে কিতাবে বিশ্বাস না করলে তাওহিদ ও রিসালাতে বিশ্বাস করা হয় না, আল্লাহ ও রাসূলে বিশ্বাস করা হয় না। কাজেই আসমানি কিতাবে বিশ্বাসের প্রয়োজনীয়তা অপরিসীম।

শিরক ক্ষমার অযোগ্য অপরাধ কেন?

শিরক হলো চরম জুলুম। এর দ্বারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা হয় এবং মানুষ তাঁর শ্রেষ্ঠত্ব ভুলে গিয়ে গাইবি ইলাহর নিকট নিজেকে সঁপে দেয়। যা মানবের জন্য চরম অবমাননা। এজন্য শিরক ক্ষমার অযোগ্য অপরাধ।

error: Content is protected !!