Ace Plus 500 mg এর কাজ কি?

নির্দেশনা

জ্বর, মাথা ব্যথা, মাইগ্রেইন, মাংসপেশীর ব্যথা, পিঠে ব্যথা, দাঁত ব্যথা এবং ঋতুস্রাব জনিত ব্যথা।

মাত্রা ও ব্যবহার বিধি

১-২ টি ট্যাবলেট ৬ ঘণ্টা পর পর। দিনে সর্বোচ্চ ৮টি ট্যাবলেট। ১২ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে অনুমোদিত নয়।

Ace Plus 500mg

পার্শ্ব প্রতিক্রিয়া

নিউট্রোপেনিয়া, গ্যাস্ট্রো ইন্টেসটাইনাল সমস্যা ইত্যাদি।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

এটা ক্লোরামফেনিকল এবং কুমারিনের রক্ত জমাট বিরোধী গুন বাড়িয়ে দেয়। অ্যালকোহল সেবনকারী অথবা যে সমস্ত রোগী খিঁচুনীর ওষুধ সেবন করছেন তাদের ক্ষেত্রে প্যারাসিটামলের মাধ্যমে যকৃতে বিষক্রিয়া তৈরীর ঝুঁকি বাড়তে পারে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার

প্যারাসিটামল গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে নিরাপদ সত্ত্বেও ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত।

error: Content is protected !!