ক্ষমতা কাকে বলে? ক্ষমতার একক | ক্ষমতার একক

ক্ষমতা কাকে বলে? What is Power?

কোনো ব্যক্তি বা যন্ত্রের দ্বারা একক সময়ে কৃত কাজকে তার ক্ষমতা বলে। ক্ষমতা শব্দটি সাথে আমরা সবাই পরিচিত। দৈনন্দিন জীবনে ক্ষমতা সাধারণত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সাথে সম্পর্কিত। বিজ্ঞানে ক্ষমতা শব্দটি মোটর, পাম্প, ইঞ্জিন ইত্যাদি যন্ত্র তথা কাজ সম্পাদনকারী কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট।

কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে। একক সময়ের কৃতকাজ দ্বারা ক্ষমতা পরিমাপ করা হয়। কোন ব্যক্তি t সময়ে W পরিমাণ কাজ সম্পাদন করলে ক্ষমতা P = w/t

পদার্থবিজ্ঞানের পরিভাষায় একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণই ক্ষমতা। 

ক্ষমতার একক

এস্‌আই একক পদ্ধতির পরিমাপে ক্ষমতার একক (W) ওয়াট। 

ক্ষমতার মাত্রা

ক্ষমতার মাত্রা হলো, [p] = ML2T-3

অশ্বক্ষমতা Horse Power

1HP = 746 watt

তথ্য

  • ১৮৮৯ খ্রিষ্টাব্দে বৈজ্ঞানিক জেমস ওয়াটের নামানুসারে ক্ষমতার একক “ওয়াট” স্থির করা হয়েছে। 
  • ১ সেকেণ্ড সময়ে ১ জুল পরিমাণ কাজ করার ক্ষমতা হলো ১ ওয়াট। 
  • জেমস ওয়াট নিজে ক্ষমতার একক “অশ্ব শক্তি” স্থির করেছিলেন।
  • ১ কিলোওয়াট = 1000 ওয়াট।
  • 1 অশ্বক্ষমতা = 746 ওয়াট।

কিলোওয়াট (kilowatt)

প্রায়শঃ বিদ্যুৎ, যা কি-না এক প্রকার শক্তি, তা “কিলোওয়াট” হিসাবে পরিমাপ করা হয়। 

  • ১ কিলোওয়াট=১০০০ ওয়াট। এর মানে হচ্ছে ১ সেকেন্ডে ১০০০ ওয়াট বৈদ্যুতিক শক্তি আলোতে রূপান্তরিত হচ্ছে। প্রতি ঘণ্টায় ১ কিলোওয়াট শক্তি ব্যবহার করা হলে তা “কিলোওয়াট-ঘণ্টা” দ্বারা প্রকাশ করা হয়।
  •  বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বলতে এক কিলোওয়াট ঘণ্টাকে বোঝায়।
error: Content is protected !!