গিফেন দ্রব্য কাকে বলে?

গিফেন দ্রব্য (Giffen Goods) হলো এমন কিছু অতি প্রয়োজনীয় নিকৃষ্ট মানের পণ্য, যেগুলোর দাম বাড়লে চাহিদাও বৃদ্ধি পায় এবং দাম কমলে চাহিদা কমে যায়। সাধারণত অর্থনীতির ‘চাহিদা বিধি’ অনুযায়ী দাম বাড়লে চাহিদা কমার কথা থাকলেও, গিফেন দ্রব্যের ক্ষেত্রে তার উল্টো প্রতিফলন দেখা যায়। এই ধারণাটি আইরিশ অর্থনীতিবিদ স্যার রবার্ট গিফেন প্রবর্তন করেন। নিম্ন আয়ের মানুষেরা যখন তাদের আয়ের বড় একটি অংশ কোনো নির্দিষ্ট সস্তা খাদ্যদ্রব্যের (যেমন: মোটা চাল বা আলু) পেছনে ব্যয় করে, তখন সেই দ্রব্যের দাম বেড়ে গেলে তাদের প্রকৃত আয় কমে যায়। ফলে তারা মাংস বা মাছের মতো তুলনামূলক দামী খাবার কেনার সামর্থ্য হারিয়ে ফেলে এবং বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে দামী খাবারের পরিবর্তে ওই বর্ধিত মূল্যের সস্তা দ্রব্যটিই বেশি করে কেনে।

error: Content is protected !!