শিক্ষাক্রম কী?

শিক্ষাক্রম কী?
শিক্ষার্থীর আচার-আচরণ, মনোভাব ও দৃষ্টিভঙ্গির সামাজিকভাবে গ্রহণযোগ্য ও বাঞ্ছিত পরিবর্তন আনার উদ্দেশ্যে তাদেরকে যথাযথ শিখন অভিজ্ঞতা দেওয়ার জন্য পরিকল্পিত এবং শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত সুবিন্যস্ত কর্মকাণ্ডকে শিক্ষাক্রম বলে।

মূলত একটি নির্দিষ্ট শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীরা কী জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গির অধিকারী হবে এর সামগ্রিক পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল হচ্ছে শিক্ষাক্রম বা কারিকুলাম। শিক্ষাক্রম হচ্ছে সমগ্র শিক্ষা কার্যক্রমের রূপরেখা। এটিকে বলা হয় একটি শিক্ষাব্যবস্থার হৃৎপিণ্ড বা কেন্দ্রবিন্দু।

Leave a Comment

error: Content is protected !!