কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোষ্টারের ভাষা, ৬ষ্ঠ শ্রেণির বাংলা

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১। কী আঁকার মাধ্যমে চিত্রশিল্পীরা আন্দোলনে অংশগ্রহণ করেন?
উত্তর:
কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার আঁকার মাধ্যমে চিত্রশিল্পীরা আন্দোলনে অংশগ্রহণ করেন।

২। কী এঁকে চিত্রশিল্পীরা আন্দোলনকে শক্তিশালী করেছেন?
উত্তর:
পোষ্টার, ব্যঙ্গচিত্র ও কার্টন এঁকে চিত্রশিল্পীরা আন্দোলনকে শক্তিশালী করেছেন।

৩। কোনটি আন্দোলনে শক্তি জোগায়?
উত্তর:
রাজনৈতিক কার্টুন, ব্যঙ্গচিত্র বা পোস্টার আন্দোলনে শক্তি জোগায়।

৪। কে মুক্তিযুদ্ধের সময় ‘সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী’ পোস্টার এঁকেছিলেন?
উত্তর :
নিতুন কুণ্ডু, মুক্তিযুদ্ধের সময় ‘সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী’ পোস্টার এঁকেছিলেন।

৫। কার্টুন, ব্যঙ্গচিত্র বা পোস্টারের ছবি আন্দোলনে কী হয়ে ওঠে?
উত্তর :
কার্টুন, ব্যঙ্গচিত্র বা পোস্টারের ছবি আন্দোলনের প্রতীক হয়ে ওঠে।

error: Content is protected !!