- লিঙ্গের ধারণা | লিঙ্গ কাকে বলে?
- শিশ্ন বা পুং লিঙ্গ কাকে বলে?
- প্রজনন কাকে বলে? প্রজনন কত প্রকার ও কি কি?
লিঙ্গ কাকে বলে?
লিঙ্গ কথাটির অর্থ চিহ্ন বা লক্ষণ। যে শব্দ বা চিহ্ন দিয়ে পুরুষ, স্ত্রী বা পুরুষ-স্ত্রী উভয়ই বা অপ্রাণিবাচক কোনো পদার্থকে বোঝায় তাকে লিঙ্গ বলে।
লিঙ্গের প্রকারভেদ
বাংলা ব্যাকরণে লিঙ্গ চার প্রকার। যথা:
ক) পুংলিঙ্গ : যে শব্দ দ্বারা পুরুষ বা পুরুষ জাতি বোঝায় তাকে পুংলিঙ্গ বলে। যেমন: বাবা, দাদা, বালক, ছেলে, শিক্ষক।
খ) স্ত্রীলিঙ্গ : যে শব্দ দ্বারা স্ত্রী বা স্ত্রী জাতি বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন: মা, দাদি, বালিকা, মেয়ে, শিক্ষিকা ইত্যাদি।
গ) উভয় লিঙ্গ : যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষ উভয়ই বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে। যেমন: শিশু, সন্তান ইত্যাদি।
ঘ) ক্লীব লিঙ্গ : যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষ কোনোটাই না বুঝিয়ে অচেতন কোনো পদার্থকে বোঝায় তাকে ক্লীব লিঙ্গ বলে।