- অভাগীর স্বর্গ গল্পের প্রশ্ন উত্তর
- রসিক দুলে তার পায়ের ধুলো দিতে গিয়ে কেঁদে ফেলল কেন?
- নাপিত কাঙালীর মায়ের হাত দেখে মুখ গম্ভীর করল কেন?
- দারোয়ান রসিক দুলেকে চড় মেরেছিল কেন?
অভাগীর স্বর্গ গল্পের ক্যাঙালার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে – উক্তিটি ব্যাখ্যা করো।
ছেলের হাতে আগুন পেয়ে স্বর্গে যাওয়ার ক্রমশ ইচ্ছা প্রকাশের পরেই মৃত্যু হওয়ায় রাখালের মা অভাগী সম্পর্কে প্রশ্নোক্ত উক্তিটি করেছে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘অভাগীর স্বর্গ’ গল্পে ঠাকুরদাস মুখুয্যের স্ত্রীকে তার ছেলের হাতে আগুন পেতে দেখে সংস্কারবশে স্বর্গে যাওয়ার প্রবল ইচ্ছা হয় অভাগীর। তার কাছে মনে হয়, ছেলে কাঙালীর হাতের আগুন পেলেই সে স্বর্গে যাবে। এরপর সে বারবার শুধু এ প্রসঙ্গেই কথা বলে। এ ঘটনার কয়েক দিনের মধ্যেই যখন সে মারা যায়, তখন অভাগীর প্রতিবেশী রাখালের মায়ের কাছে মনে হয় অভাগী যেন ছেলের হাতের আগুন পেয়ে স্বর্গে যেতেই এত অল্প বয়সে মৃত্যুবরণ করল।
প্রশ্নোক্ত উক্তিতে সেই বিষয়টিরই আলোকপাত ঘটেছে।