হাজার বছর ধরে পল্লি মানুষের জীবনালেখ্য পল্লিগানের মধ্যে উঠে আসায় পল্লিাগানগুলোকে অমূল্য রত্নবিশেষ বলা হয়েছে।
গ্রামীণ বা পল্লিজীবনের সাথে সম্পর্কিত গানগুলো বহুকাল ধরে মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে। গানগুলোর কথায় ও সুরে কত ছন্দ, কত আনন্দ, কত দুঃখ-বেদনা যে জড়িত তার শেষ নেই। পল্লিপ্রকৃতি, গ্রামীণজীবন এবং জীবনাভিজ্ঞতার এক বিশাল সমাহার এই গানগুলো। এর মধ্যে জারি, সারি, বাউল, কীর্তন ভাটিয়ালি, রাখালি, মারফতি, কবিগান, মুর্শিদি ইত্যাদি বিচিত্র গান অন্তর্ভুক্ত রয়েছে। এমন ঐশ্বর্যপূর্ণ সুর ভান্ডার অনত্র খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। তাই এই পল্লিগানগুলোকে অমূল্য রত্নবিশেষ বলা হয়েছে।