পয়লা বৈশাখ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. নবাব সিরাজউদ্দৌলা শেষবারের মতো লড়াই করার জন্য কাদের ডাক দিয়েছিলেন?
উত্তর : নবাব সিরাজউদ্দৌলা শেষবারের মতো লড়াই করার জন্য হিন্দু-মুসলিম উভয়কেই ডাক দিয়েছিলেন।
২. নববর্ষের মধ্যে কোন ধারণাটি প্রচ্ছন্ন থাকে?
উত্তর : নববর্ষের মধ্যে পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণাটি প্রচ্ছন্ন থাকে।
৩. হালখাতা কী?
উত্তর : হালখাতা হলো নতুন বছরের হিসাব-নিকাশের জন্য নতুন খাতা খোলার উৎসব।
৪. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি কার লেখা?
উত্তর : ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি আবুল ফজলের লেখা।
৫. কে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন?
উত্তর : আবুল ফজল বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন।
৬. কে বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলেছেন?
উত্তর : আবুল ফজল বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলেছেন।
৭. ‘স্বাদেশিকতা’ কী?
উত্তর : স্বাদেশিকতা হলো নিজের দেশের প্রতি প্রেম।
৮. ‘বুর্জোয়া বিলাস’ অর্থ কী?
উত্তর : ‘বুর্জোয়া বিলাস’ অর্থ – মধ্যবিত্ত শ্রেণির মানুষের শখ।
৯. ‘শভিনিস্টিক’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘শভিনিস্টিক’ শব্দের অর্থ – আত্মগৌরব মতবাদী।
১০. নববর্ষ লেখাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর : ‘নববর্ষ’ লেখাটি ‘বাংলাদেশের উৎসব: নববর্ষ’ নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
১১. বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব কোনটি?
উত্তর : বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব বাংলা নববর্ষ উদযাপন।
পয়লা বৈশাখ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১. ধর্মনিরপেক্ষ চেতনা বলতে কী বোঝো?
২. পাকিস্তান আমলে এ অঞ্চলের শিক্ষিত মানুষ কীভাবে বাঙালি চেতনা ও আদর্শের প্রকাশ ঘটেয়েছে? ব্যাখ্যা করো।
৩. ঢাকার নববর্ষ উদযাপনকে লেখক বুর্জোয়া বিলাস বলেছেন কেন?
৪. পয়লা বৈশাখকে কোন অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন? কেন?