জুতা-আবিষ্কার প্রশ্ন উত্তর

জুতা-আবিষ্কার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় রাজার নাম কী?
উত্তর :
‘জুতা-আবিষ্কার’ কবিতায় রাজার নাম হবু।

২. রাজা হবু ধুলা দূর করার নির্দেশ দিয়েছিলেন কাকে?
উত্তর :
রাজা হবু ধুলা দূর করার নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী গোবুরায়কে।

৩. ‘মহী’ শব্দের অর্থ কী?
উত্তর :
‘মহী’ শব্দের অর্থ হলো পৃথিবী।

৪. ধুলা পরিষ্কার করার জন্য কত ঝাঁটা কেনা হলো?
উত্তর :
ধুলা পরিষ্কার করার জন্য সাড়ে সতেরো লক্ষ ঝাঁটা কেনা হলো।

৫. রাজ্যের জলের জীব মরল কেন?
উত্তর :
রাজ্যের জলের জীব মরল পানির অভাবে।

৬. রাজ্য কী দিয়ে ঢাকার সিদ্ধান্ত নেওয়া হলো?
উত্তর :
রাজ্য ফরাস দিয়ে ঢাকার সিদ্ধান্ত নেওয়া হলো।

৭. ‘জুতা-আবিষ্কার’ কবিতায় কী দিয়ে পৃথিবী ঢেকে দিতে চায়?
উত্তর :
‘জুতা-আবিষ্কার’ কবিতায় চামড়া দিয়ে পৃথিবী ঢেকে দিতে চায়।

৮. ‘মশক’ কী?
উত্তর :
‘মশক’ হলো জলবহনের জন্য ব্যবহৃত মেষাদি পশুর চমড়ার তৈরি থলে।

৯. ‘মাহিনা’ শব্দের অর্থ কী?
উত্তর :
‘মাহিনা’ শব্দের অর্থ – বেতন।

১০. ‘পুষিনু’ শব্দের অর্থ কী?
উত্তর :
‘পুষিনু’ শব্দের অর্থ – পোষণ করি।

১১. ‘ভিস্তি’ কী?
উত্তর :
‘ভিস্তি’ শব্দের অর্থ হলো – পানি বহনের জন্য চামড়ার তৈরি এক প্রকার থলি।

জুতা-আবিষ্কার অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

১. ‘মাটির ভয়ে রাজ্য হবে মাটি।’ বলতে কী বোঝানো হয়েছে?
২. ‘শুনিয়া গোবু ভাবিয়া হলো খুন’, – ব্যাখ্যা করো।
৩. ‘পাত্রদের নিদ্রা নাহি রাত্রে।’ – কথাটি বুঝিয়ে লেখো।

error: Content is protected !!