শীতকালে পৃথিবীর শীতপ্রধান দেশ থেকে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া পাখিগুলোকে অতিথি পাখি বলা হয়। ষড়ঋতুর এ দেশে পৌষ ও মাঘ দুই মাস শীতকাল। এ সময় শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য আমাদের দেশে নানা জাতের অতিথি পাখি আসে। এ পাখিগুলো অতিরিক্ত ঠাণ্ডা ও বরফ থেকে বাঁচার জন্যই বাংলাদেশে আসে। ঝাঁকে ঝাঁকে উড়ে এসে এসব রংবেরঙের পাখি আশ্রয় নেয় এদেশের খাল-বিল ও নদী-নালায়। শীতের শেষে বসন্তের শুরুতে এরা আবার ফিরে যায় নিজ দেশে।